Wednesday, June 24, 2026

গোষ্ঠীদ্বন্দ্ব থেকে শীতলকুচি এফেক্ট, বহরমপুরে জমলো না দিলীপের চায়ের আড্ডা

Date:

Share post:

একদিকে দলীয় প্রার্থীকে নিয়ে গোষ্ঠীদ্বন্দ্ব অন্যদিকে শীতলকুচি (Shitalkuchi) কাণ্ডের এফেক্ট, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) বারাসতের জনসভার পর, এবার মুর্শিদাবাদে (Murshidabad) বিজেপি (BJP) রাজ্য সভাপতি দিলীপ ঘোষের (Dilip Ghosh) “চায়ে পে চর্চা”য় চেনা ভিড় উধাও।

এবার বহরমপুর (Baharampur) বিধানসভার বিজেপি প্রার্থীকে নিয়ে চরম অস্বস্তিতে দল। বহরমপুরের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য সুব্রত মৈত্র ওরফে কাঞ্চন এবার গেরুয়া শিবিরের প্রার্থী। তাঁকে নিয়ে শুরু থেকে গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার বিজেপি।এই কেন্দ্রে জয় তো দূরের কথা, লড়াই করাও কঠিন হয়ে পড়ছে পদ্ম শিবিরের জন্য।

লড়াইয়ে ফিরতে স্বয়ং রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ময়দানে নেমেছেন। বহরমপুরে দিলীপ ঘোষের প্রাতর্ভ্রমণে চায়ের আড্ডা বসিয়ে ছিলেন, কিন্তু তা জমলো না। দিলীপকে ঘিরে সেভাবে ভিড় চোখে পড়লো না। তাঁর ঘন্টাখানেক প্রাতর্ভ্রমণে সঙ্গী বিজেপি কর্মীর সংখ্যা ছিল যথেষ্ট কম। বহরমপুরের বিজেপি প্রার্থী তথা বহরমপুর পুরসভার পর্যবেক্ষক সুব্রত মৈত্র ওরফে কাঞ্চন বলেন, “রাজ্য সভাপতির হঠাৎ কর্মসূচি মঙ্গলবারের প্রাতর্ভ্রমণ। যারা আসতে পেরেছি তারাই তাঁর সঙ্গে ছিলাম।” অথচ গত নভেম্বরে দিলীপ ঘোষের প্রাতর্ভ্রমণ এবং চা খেতে খেতে বহরমপুরের মানু‌ষের সঙ্গে গল্প-আড্ডার চর্চা এখনও শহরজুড়ে হয়।

আরও পড়ুন:“সব মিথ্যে প্রতিশ্রুতি”, শাহকে তোপ দেগে ‘গোর্খা দরদী’ মোদির ‘ভাঁওতা’ মনে করালেন বিনয়

তাহলে ভোটের মুখে অন্য ছবি কেন?

রাজনৈতিক পর্যবেক্ষকরা দুটি বিষয় তুলে ধরছেন। (এক), বিজেপির প্রার্থী পছন্দ না হওয়াতেই পদ্মের পালে হাওয়া কম বহরমপুরে। একইসঙ্গে প্রার্থী কাঞ্চন মানুষের কাছে দলীয় প্রতীকের পরিবর্তে ভোট চাইছেন তাঁর সংগঠন ক্ষুদিরাম পাঠাগারকে সামনে রেখে। এতে দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। দলের অনেক নেতা-কর্মী তাঁর পাশে নেই। আর (দুই), চতুর্থ দফার রক্তক্ষয়ী ভোটে শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে চার তরতাজা যুবকের মৃত্যুর ঘটনার প্রভাব গোটা রাজ্যের মতো মুর্শিদাবাদ তথা বহরমপুরেও পড়েছে। যার ফলে, মোদি থেকে শুরু করে নাড্ডা, শুভেন্দু থেকে শুরু করে রাজনাথ কিংবা দিলীপ ঘোষের কর্মসূচিতে নেতিবাচক প্রভাব পড়ছে।

Advt

Related articles

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...