Saturday, April 4, 2026

করোনায় বেসামাল ভোটের বাংলা, পরিস্থিতি সামলাতে কমিশনকে কড়া নির্দেশ হাইকোর্টের

Date:

Share post:

নির্বাচন মুখর বাংলায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণের(coronavirus) হার। স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী এক দিনে প্রায় ৫ হাজার মানুষ নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন। এমন পরিস্থিতিতে এবার করোনাবিধি রাজ্যে লাগু করার বিষয়ে কড়া পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট(Kolkata High Court)। যেকোনো রাজনৈতিক সমাবেশে বা যেকোনো জমায়েতে নির্বাচন কমিশনকে(election commission) কোভিড বিধি যথাযথভাবে পালন করানোর নির্দেশ দিয়েছে থোট্টাথিল ভাস্করণ নায়ার রাধাকৃষ্ণণের ডিভিশন বেঞ্চ। পাশাপাশি করোনা রুখতে নির্বাচন কমিশন কী কী উদ্যোগ নিয়েছে ৭ দিনের মধ্যে রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিককে হলফনামা পেশ করে জানাতে বলা হয়েছে।

মঙ্গলবার রাজ্যে করোনা পরিস্থিতি নিয়ে এক মামলার শুনানিতে আদালত জানায়, কমিশনের করোনা সংক্রান্ত নির্দিষ্ট যে প্রটোকল রয়েছে তার মধ্যে বাধ্যতামূলকভাবে বেশ কয়েকটি বিধি পালন করতে হবে প্রত্যেককে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো জমায়েতে বাধ্যতামূলকভাবে মাস্ক ব্যবহার করতে হবে, পর্যাপ্ত পরিমাণ স্যানিটাইজারের ব্যবস্থা করতে হবে। নিরাপদ দূরত্ব পালন ও মানুষকে সচেতন করতে মাইকিং পুস্তিকা বিলি করতে হবে। নির্বাচন কমিশনকে কড়াভাবে এটাও জানিয়ে দেওয়া হয় এই সমস্ত বিধি কোনো জমায়েতে কেউ যাতে উপেক্ষা করতে না পারে। নির্বাচনী জমায়েত রুখতে জেলাশাসক ও নির্বাচন কমিশনকেই দায়িত্ব নিতে হবে বলে জানিয়ে দিয়েছে হাইকোর্টের।

আরও পড়ুন:শীতলকুচি-কাণ্ডে এবার পৃথক তদন্তে নামছে CISF

প্রসঙ্গত, বঙ্গে ৮ দফার নির্বাচনে সবে শেষ হয়েছে ৪ দফা। এদিকে রাজ্যে হুড়মুড়িয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। দফতরের সাম্প্রতিক তথ্য অনুযায়ী বঙ্গে একদিনে করোনা আক্রান্তের সংখ্যা ৫ হাজার। এদিকে ভোটের বাংলায় প্রচারে খামতি নেই। কোভিড বিধিকে ফুৎকারে উড়িয়ে মাস্ক, সামাজিক দূরত্ব এসব এখন অতীত হয়ে গিয়েছে রাজ্যে। দেদার চলছে মিটিং-মিছিল এমন অবস্থায় পরিস্থিতি সামাল দিতে কড়া নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।

Advt

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...