Tuesday, April 7, 2026

রোড শো-এ জনজোয়ার: টিকা নিয়ে মোদিকে তীব্র আক্রমণ অভিষেকের

Date:

Share post:

দলীয় প্রার্থীদের হয়ে প্রচারে রাণাঘাট উত্তর, রাণাঘাট দক্ষিণ দুই বিধানসভাতে জনসভা করেন তৃণমূল (Tmc) সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Benarjee)। আর কামারহাটিতে দলীয় প্রার্থী মদন মিত্রের (Madan Mirta) সমর্থনে করেন রোড শো। আর সেখান থেকেই দেশে করোনা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। এ নিয়ে কেন্দ্রীয় সরকারকে রীতিমতো কটাক্ষ করেন অভিষেক। বলেন, ভারতে করোনা বাড়ছে। আর বিদেশে টিকা পাঠাচ্ছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। দেশের মানুষের জন্য মাত্র ১ কোটি টিকা (Vaccine) রেখে বিভিন্ন দেশকে টিকা পাঠিয়েছে কেন্দ্রীয় সরকার। অথচ সেই টিকা থাকলে দেশে আরো বেশি পরিমাণ টিকাকরণ করা যেত।

আরও পড়ুন-বাংলায় এনআরসি-সিএএ হতে দেব না: উত্তরবঙ্গে প্রচার সভা থেকে ফের আশ্বাস মমতার

অভিষেক বলেন, নোট বন্দির নামে সাধারণ মানুষকে ভোটের লাইনে দাঁড় করিয়েছিলেন নরেন্দ্র মোদি। আর ভোটে জিতে তৃতীয়বার মুখ্যমন্ত্রী হওয়ার পরে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay) রেশনের লাইনে তুলে দেবেন। তিনি বাড়িতে পৌঁছে দেবেন রেশন। তৃণমূল সরকারের উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে ধরেন অভিষেক।

নদিয়া দুটি জনসভা শেষে তৃণমূল প্রার্থী মদন মিত্রকে নিয়ে কামারহাটি বিধানসভায় জেনিথ সুপার স্পেশালিস্ট হসপিটাল থেকে ওল্ড নিমতা রোড বটতলা, মণ্ডল পাড়া পর্যন্ত রোড শো করেন অভিষেক। রীতিমতো জনজোয়ার দেখা যায় এই রোড শো-এ। তৃণমূল কর্মী-সমর্থকদের পাশাপাশি পা মেলান স্থানীয় বাসিন্দারাও। অভিষেক বলেন, বিভেদের রাজনীতি করে বিজেপি মমতা বন্দ্যোপাধ্যায় যখন মুখ্যমন্ত্রীর আসনে বসেন তিনি ধর্মের ভিত্তিতে কোন ভেদাভেদ করেন না। তিনি সবার মুখ্যমন্ত্রী। অভিষেকের সঙ্গেই কামারহাটির মানুষ আওয়াজ তোলে, “বাংলা নিজের মেয়েকে চায়”।

Advt

Related articles

ভোট প্রচারে আজ উত্তরবঙ্গে অভিষেক 

নির্বাচন যত এগিয়ে আসছে ততই প্রচারের ঝাঁঝ বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস (TMC)। মঙ্গলবার উত্তরবঙ্গের তিনটি জনসভা করবেন দলের সর্বভারতীয়...

আজ নদিয়ার ৩ প্রার্থীর সমর্থনে জনসভা মমতার, প্রচার করবেন বনগাঁ-হাবরাতেও

বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) প্রচারে মঙ্গলবার নদিয়া জেলার (Nadia) তিন গুরুত্বপূর্ণ কেন্দ্র চাকদহ, কল্যাণী ও হরিণঘাটার...

আজ থেকে টলিপাড়ায় কর্মবিরতি! সকালে টেকনিশিয়ানস স্টুডিওতে হাজিরার নির্দেশ আর্টিস্টস ফোরামের 

শ্যুটিংয়ে শিল্পীদের নিরাপত্তার দাবিতে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেছে আর্টিস্টস ফোরাম (Artists Forum)। সেইমতো এদিন সকাল দশটায়...

ছিঃ, সত্যজিৎকে অপমান! গেরুয়া শিবিরের ‘অসভ্যতা’র বিরুদ্ধে গর্জে উঠল নেট মাধ্যম 

বাঙালির সংস্কৃতিমনস্কতায় আঘাত হানতে এবার আসরে নামল গেরুয়া শিবির। বিশ্ববরেণ্য অস্কারজয়ী পরিচালক সত্যজিৎ রায় থেকে শুরু করে তাঁর...