Friday, June 26, 2026

বাংলায় এনআরসি-সিএএ হতে দেব না: উত্তরবঙ্গে প্রচার সভা থেকে ফের আশ্বাস মমতার

Date:

Share post:

বাংলায় এনআরসি-সিএএ হতে দেব না-উত্তরবঙ্গে প্রচারে গিয়ে ফের একথা জানালেন তৃণমূল (Tmc) নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। মঙ্গলবার, রাত আটটায় তাঁর প্রচারে নিষেধাজ্ঞা ওঠার পরেই দুটি সভা করেন তিনি। এরপর বুধবার, যান উত্তরবঙ্গে। সেখানে প্রথমে শীতলকুচির (Shitalkuchi) নিহতদের পরিবারের সঙ্গে কথা বলেন। এরপর উত্তরবঙ্গে দলীয় প্রার্থীদের সমর্থনে বেশ কয়েকটি সভা করেন মমতা। আর সেখান থেকে তৃণমূল নেত্রী বলেন, “বাংলায় কোনভাবেই এনআরসি-সিএএ (Nrc-Caa) হতে দেব না।

মঙ্গলবার, পাহাড়ে প্রচারে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) বলেন, এনআরসি হওয়ার এখন কোনও কথা নেই। সেই কথার জবাবে মমতা বলেন, ওরা মিথ্যে কথা বলছে। ইতিমধ্যেই বিল পাস করে বসে আছে। এরপরে মমতা বন্দ্যোপাধ্যায় আশ্বাস দেন, কোন অবস্থাতেই তিনি এ রাজ্যে এইসব চালু হতে দেবেন না। তিনি বলেন, “আমি সব ধর্মের মানুষের পাশে আছি”।

পাহাড়ে উন্নয়ন বিশেষ করে চা বাগান নিয়ে অনেক গালভরা প্রতিশ্রুতি দেন অমিত শাহ। এদিন তার পাল্টা দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, চা বাগান নিয়ে মিথ্যে প্রতিশ্রুতি দিচ্ছেন মোদি-শাহ। তৃণমূল আমলে ‘চা-সুন্দরী’ থেকে শুরু করে যেসব উন্নয়নমূলক প্রকল্পের কাজ হয়েছে তা তুলে ধরেন মমতা।

এদিন করোনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন। একইসঙ্গে অভিযোগ করেন, বহিরাগতদের নিয়ে এসে রাজ্যে করোনা ছড়াচ্ছে বিজেপি।

আরও পড়ুন:লকডাউনের জেরে আবারও কাজ হারানোর শঙ্কায় মহারাষ্ট্রের শিল্পীরা

Advt

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...