Thursday, June 25, 2026

লকডাউনের জেরে আবারও কাজ হারানোর শঙ্কায় মহারাষ্ট্রের শিল্পীরা

Date:

Share post:

করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কা সামলাতে ফের লকডাউন মহারাষ্ট্রে। একমাত্র জরুরি পরিষেবা ছাড়া সব কিছুই বন্ধ করে দেওয়া হয়েছে আগামী ১৫ দিনের জন্য। কিন্তু এই লকডাউনের মেয়াদ যে আবারও বাড়বে না তা এখনই নিশ্চিত করে বলা যায় না। তাই নতুন করে কাজ হারানোর আশঙ্কায় দিন গুনছেন মহারাষ্ট্রের শিল্পীরা।

ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ-এর  (Federation of Western India Cine Employees) FWICE প্রেসিডেন্ট বি এন তিওয়ারি জানিয়েছেন, লকডাউনের সিদ্ধান্তে তাঁরা খুবই হতাশ।  কোনও ভাবে যদি রাজ্য সরকার তাঁদের কাজ করার কাজের অনুমতি দেয়, তাহলে ভাল হয়। গত বছরের লকডাউনের ধাক্কা এখনো সামলে উঠতে পারেননি সবাই। তার মধ্যে আবারও নতুন করে লকডাউন । জীবন ও জীবিকা বাঁচানোই দায় হয়ে দাঁড়াচ্ছে মানুষের পক্ষে।  তিনি বললেন, ফিল্ম হোক বা টিভির শ্যুটিং, সবটাই খুব নিয়ম মেনে করা হচ্ছিল৷  সরকারের নির্দিষ্ট করে দেওয়া কোভিড বিধি মেনেই হচ্ছিল ফিল্ম বা টিভি সিরিয়ালের শুটিংয়ের কাজ চলছিল।  কিন্তু সম্পূর্ণ কাজ বন্ধের ফলে প্রচুর মানুষ সমস্যায় পড়বেন।  আবারো লকডাউনের জেরে  অমিতাভ বচ্চন অভিনীত ‘গুডবাই’, শাহরুখ খানের ‘পাঠান’, সলমন খান অভিনীত  ‘টাইগার থ্রি’ ছবির শ্যুটিং আটকে গিয়েছে৷

Advt

টিভি অ্যান্ড ওয়েব উইং অফ ইন্ডিয়ান ফিল্মস অ্যান্ড টিভি প্রোডিউসারস কাউন্সিল (TV & Web wing of Indian Films & TV Producers Council) IFTPC-র চেয়ারম্যান জেডি মাজেথিয়া রাজ্য সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তবে বিকল্প কিছু বন্দোবস্তের দাবি জানিয়েছেন তিনি।  তাঁর দাবি, দর্শকদের মনোরঞ্জনের জন্য আমরা সর্বদা ব্যস্ত। তাই আমাদের কাজকেও জরুরি পরিষেবা হিসেবে দেখা উচিত। গতবছর লকডাউনের জেরে সব কিছু বন্ধ ছিল৷ কিন্তু এবছর আবার তেমন কিছু ঘটলে বহু মানুষের রুজি রোজগারে টান পড়বে

Related articles

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...