Monday, April 13, 2026

কোভিড–সঙ্কট চরমে, আজই বন্ধ হওয়ার পথে কুম্ভমেলা!

Date:

Share post:

দেশে চরম মাত্রায় বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। দেড় লক্ষের গণ্ডি পার করে দু’লক্ষের দিকে এগোচ্ছে দেশের দৈনিক করোনা সংক্রমণ। এই পরিস্থিতিতে হরিদ্বারের কুম্ভে রোজ গঙ্গাস্নান করছেন লক্ষ লক্ষ মানুষ। তাতে সংক্রমণ আরও বাড়বে বলে আশঙ্কা চিকিৎসক মহলের। তুমুল সমালোচনার মুখে পড়েছে কেন্দ্র এবং উত্তরাখণ্ড সরকার। খবর, এই পরিস্থিতিতে ২ সপ্তাহ আগে আজই বন্ধ হয়ে যেতে পারে কুম্ভমেলা। আজই সম্ভবত কুম্ভমেলার শেষ দিন।

সোমবার পুণ্যলগ্নে কুম্ভে স্নান করেছেন ২১ লক্ষ মানুষ। বুধবার দুপুর ২টো পর্যন্ত গঙ্গাস্নান করেছেন ৯ লক্ষ ৪৩ হাজার ৪৫২ জন। ২৭ এপ্রিল ফের পুণ্যলগ্ন রয়েছে। সেদিনও শাহী স্নান সারবেন লক্ষ লক্ষ মানুষ। আগের দিনগুলোর মতো সেদিনও কারও মুখে থাকবে না মাস্ক। মানা হবে না দূরত্ববিধি। তাতেই কপালে ভাঁজ পড়েছে প্রশাসনের। উল্লেখ্য, এই করোনা পরিস্থিতিতে কীভাবে কুম্ভমেলার আয়োজন করা হল, এ নিয়েও বিস্তর প্রশ্ন উঠেছিল নানান মহলে।

আরও পড়ুন- মানুষের ভালোবাসায় ফের নবান্নে বসবেন মমতা , মন্তব্য শতাব্দীর

Advt

Related articles

কাঠফাটা রোদে সোমের সকাল থেকে পুড়ছে বাংলা, নববর্ষে ঊর্ধ্বমুখী উষ্ণতার পূর্বাভাস!

নীল ষষ্ঠীর সকাল থেকেই দক্ষিণবঙ্গ জুড়ে সূর্যের দাপট। হাসফাঁস করা গরম কলকাতা-সহ একাধিক জেলায়। হাওয়া অফিস (Weather Department)...

গড়িয়ায় ফ্ল্যাট থেকে উদ্ধার গুলিবিদ্ধ যুবকের দেহ, গ্রেফতার প্রেমিকা-সহ ২

সোমবার সকালে কলকাতার গড়িয়া (Garia) এলাকার এক ফ্ল্যাট থেকে গুলিবিদ্ধ অবস্থায় যুবকের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের...

আজ বিকেলে শিবাজী পার্কে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় আশার শেষকৃত্য

এক অধ্যায়ের অবসান ঘটিয়ে রবিবার প্রয়াত হয়েছেন কিংবদন্তি আশা ভোঁসলে (Asha Bhosle)। শোকাতুর ভারতীয় সংগীত মহল। আজ শিল্পীর...

ভোটের প্রচারে আজ করিমপুর-রানাঘাট – বাদুড়িয়ায় অভিষেকের জনসভা

ছাব্বিশের বাংলায় বিধানসভা নির্বাচন (West Bengal assembly election) শুরু হতে আর মাত্র ১০ দিন বাকি। জোরকদমে প্রচার চালাচ্ছে...