আজ বিকেলে শিবাজী পার্কে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় আশার শেষকৃত্য

এক অধ্যায়ের অবসান ঘটিয়ে রবিবার প্রয়াত হয়েছেন কিংবদন্তি আশা ভোঁসলে (Asha Bhosle)। শোকাতুর ভারতীয় সংগীত মহল। আজ শিল্পীর শেষকৃত্য সম্পন্ন হবে। ৯২ বছর বয়সী গায়িকা বুকে সংক্রমণ নিয়ে মুম্বইয়ের হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সেখান থেকে আর বাড়ি ফেরা হল না, পাড়ি দিলেন না ফেরার দেশে। তাঁর ছেলে আনন্দ ভোঁসলে জানিয়েছেন, সোমবার বিকেল চারটে নাগাদ শিবাজী পার্কে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় প্রবাদপ্রতীম শিল্পীর শেষকৃত্য (The last rites) সম্পন্ন হবে। সকাল ১১টা থেকে গায়িকার বাসভবনে তাঁকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে পারবেন অনুরাগীরা।
Sponsored


আশা ভোঁসলের চলে যাওয়া এক অপূরণীয় ক্ষতি।প্রজন্মের পর প্রজন্ম যিনি নিজের সুরেলা কণ্ঠে সংগীত অনুরাগীদের হৃদয়ে রাজত্ব করেছেন তাঁর প্রয়াণে শোকস্তব্ধ গোটা দেশ। রবিবার দিনভর সোশ্যাল মিডিয়া জুড়ে বারবার ধরা পড়েছে 'পিয়া তু' গায়িকার টুকরো স্মৃতি। কখনও তাঁর সাক্ষাৎকার কখনও বা গানের ঝলক চোখ ভিজিয়েছে নেট পাড়ার। শিল্পীর পুত্র আনন্দ ভোঁসলে (Anand Bhosle) জানিয়েছেন, এদিন সকাল ১১টা থেকে দুপুর ২টো পর্যন্ত কাসা গ্র্যান্ড বিল্ডিংয়ে শায়িত থাকবে কিংবদন্তির মরদেহ। 'দম মারো দম' গায়িকাকে সেখানেই শেষ শ্রদ্ধা জানাতে পারবেন তাঁর ভক্তকুল। শ্মশানে অতিরিক্ত ভিড় না করার অনুরোধ করা হয়েছে আশার পরিবারের তরফে।
-
-
-
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

ক্যাম্পাসে 'নিখোঁজ' পোস্টার! NEET-এর প্রশ্নফাঁসে অবশেষে মুখ খুললেন এক 'ইডিয়েট ফারহান'
1h ago

“গান প্লেলিস্ট থেকে মুছে ফেলতে পারেন, কিন্তু মত বদলাব না!” অনুরাগীর পোস্টের মোক্ষম জবাব অরিজিতের
16h ago

‘নেতা-মন্ত্রীরা নিজেদের ভগবান মনে করছেন? ছাত্র-বিক্ষোভে লাঠিচার্জে কেন্দ্রের বিরুদ্ধে গর্জে উঠলেন অরিজিৎ
1d ago

আগামী বছরেই ছাদনাতলায় দেব? দাদাগিরির মঞ্চে বড় ঘোষণা সুপারস্টারের
3d ago

৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে বাংলার জয়জয়কার, সেরা ছবি ‘চালচিত্র এখন’, সেরা অভিনেতার শিরোপা কার্তিক-মাম্মুটির
4d ago

কর্কটরোগ কেড়ে নিল টোটা রায়চৌধুরীর বাবাকে
5d ago





