Sunday, May 24, 2026

আজ বীরভূম-বর্ধমান- বাঁকুড়া জুড়ে নির্বাচনী প্রচারে মমতা 

Date:

Share post:

ভোটের প্রচারে আজ একাধিক জনসভা ও পদযাত্রা-সহ একগুচ্ছ কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। বীরভূম থেকে এদিনের কর্মসূচি শুরু করবেন তিনি। প্রথমে প্রচার করবেন সিউড়ি বিধানসভা কেন্দ্রের তৃণমূল (TMC) প্রার্থী উজ্জ্বল চট্টোপাধ্যায়ের সমর্থনে। সেখান থেকে চলে যাবেন পূর্ব বর্ধমানের গলসিতে। কাঁকসার রঘুনাথপুর জঙ্গলমহল মাঠে আউসগ্রাম ও গলসি বিধানসভা কেন্দ্রের দুই তৃণমূল প্রার্থী শ্যামাপ্রসন্ন লোহার ও অলোক কুমার মাঝির সমর্থনে জনসভা রয়েছে দলনেত্রীর।

নির্বাচনের আর হাতেগোনা কয়েকটা দিন বাকি। রাজ্যের প্রায় সব বিধানসভা কেন্দ্রেই ভোট প্রচারে ছুটে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী এদিন জনসভার পাশাপাশি একটি পদযাত্রা ও করবেন। বাঁকুড়া বিধানসভা কেন্দ্রের প্রার্থী ডাক্তার অনুপ মণ্ডলের সমর্থনে তামলিবাঁধ স্টেডিয়াম থেকে হিন্দু হাই স্কুল পর্যন্ত পদযাত্রা করবেন মমতা। মিছিল শুরু হবে দুপুর ১:৩০ মিনিট নাগাদ। যেদিন তৃণমূল সুপ্রিমোর শেষ কর্মসূচি দুর্গাপুর পশ্চিমের চতুরঙ্গ ময়দানে। এখানে দুর্গাপুর পূর্ব ও পশ্চিম দুই বিধানসভা কেন্দ্রের প্রার্থীদের সমর্থনে দুপুর আড়াইটা থেকে জনসভা করার কথা রয়েছে তাঁর।

 

Related articles

দুর্গাপুরে গাড়ি আটকানো মুখ্যমন্ত্রীর ‘কনভয়’ দাঁড়ালো কলকাতার সিগনালে!

ভিআইপি কালচার চলতে দেবেন না। আবার প্রধানমন্ত্রীর অনুকরণে কনভয়ের গাড়ির সংখ্যা কমাবেন। এই প্রতিশ্রুতি দিয়েও শেষ পর্যন্ত যেভাবে...

আইএফএ-র লিগে বেনজির কাণ্ড, ফুটবলারদের মারে গুরুতর অসুস্থ রেফারি

ফুটবল মাঠের রেফারি নিগ্রহের ঘটনা নতুন কোন বিষয় নয়। রেফারি সিদ্ধান্ত মনঃপুত না হলেই তার দিকে তেড়ে যান...

সুরকারের সঙ্গে প্রেম! বছর শেষেই বিয়ে করছেন কাব্য?

শেষ লগ্নে আইপিএল।এবার বিয়ের সানাই বাজছে সানরাইজার্স হায়দরাবাদ দলের মালিক কাব্য মারানের(Kavya Maran )। দলের  সঙ্গে সব সময়...

মোহনবাগান-AIFF ফের সংঘাত, জাতীয় ক্রীড়া নীতি লাগু ফেডারেশনের

আইএসএল মিটতেই ফেডারেশনের(AIFF) সঙ্গে সংঘাত শুরু মোহনবাগানের(Mohun bagan)। আসন্ন ইউনিটি কাপের(Unity Cup)জন্য আয়োজিত ক্যাম্প থেকে মোহনবাগান সুপার জায়ান্ট(Mohun...