Tuesday, April 7, 2026

করোনা-কারণে ভোট প্রচারে বড় জমায়েত বন্ধ করছে বামেরা

Date:

Share post:

রাজ্যের করোনা-গ্রাফ অবিশ্বাস্য গতিতে বেড়েই চলেছে৷ পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে চলে না যায়, সেজন্য ভোট চলাকালীনই সব ধরনের বড় জমায়েত বাতিলের সিদ্ধান্ত নিল সিপিএম। এই মুহুর্তে বামেরা আর বড় জমায়েত বা রোড শো করবে না।

এ কথা জানিয়েছেন মহম্মদ সেলিম (Md. Salim)। একইসঙ্গে দেশে ও রাজ্যে করোনা’র দাপটবৃদ্ধির জন্য কেন্দ্র ও রাজ্য সরকারের ঢিলেমিকেই দায়ী করেছেন তিনি।

আরও পড়ুন-রোড শো-এ জনজোয়ার: টিকা নিয়ে মোদিকে তীব্র আক্রমণ অভিষেকের

ভোটের বাংলায় প্রতিদিনই মিটিং-মিছিল, রোড শো করছে রাজনৈতিক দলগুলি। সেখানে ভিড় করছেন হাজার হাজার মানুষ। ফলে ভয়ঙ্কর চেহারা নিচ্ছে করোনা। সেই কারণেই ভোটের মাঝেই বড় জমায়েত না করার সিদ্ধান্ত নিল সিপিএম।

বুধবার আলিমুদ্দিনে সাংবাদিকদের মুখোমুখি হন পলিটব্যুরোর সদস্য মহম্মদ সেলিম। সেখানে তিনি জানান, আপাতত অল্প সংখ্যক কর্মী-সমর্থককে নিয়ে ছোট ছোট সভা করা হবে। প্রার্থী-সহ হাতে গোনা কয়েকজন যাবেন বাড়ি বাড়ি প্রচারে।

Advt

Related articles

ভোট প্রচারে আজ উত্তরবঙ্গে অভিষেক 

নির্বাচন যত এগিয়ে আসছে ততই প্রচারের ঝাঁঝ বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস (TMC)। মঙ্গলবার উত্তরবঙ্গের তিনটি জনসভা করবেন দলের সর্বভারতীয়...

আজ নদিয়ার ৩ প্রার্থীর সমর্থনে জনসভা মমতার, প্রচার করবেন বনগাঁ-হাবরাতেও

বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) প্রচারে মঙ্গলবার নদিয়া জেলার (Nadia) তিন গুরুত্বপূর্ণ কেন্দ্র চাকদহ, কল্যাণী ও হরিণঘাটার...

আজ থেকে টলিপাড়ায় কর্মবিরতি! সকালে টেকনিশিয়ানস স্টুডিওতে হাজিরার নির্দেশ আর্টিস্টস ফোরামের 

শ্যুটিংয়ে শিল্পীদের নিরাপত্তার দাবিতে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেছে আর্টিস্টস ফোরাম (Artists Forum)। সেইমতো এদিন সকাল দশটায়...

ছিঃ, সত্যজিৎকে অপমান! গেরুয়া শিবিরের ‘অসভ্যতা’র বিরুদ্ধে গর্জে উঠল নেট মাধ্যম 

বাঙালির সংস্কৃতিমনস্কতায় আঘাত হানতে এবার আসরে নামল গেরুয়া শিবির। বিশ্ববরেণ্য অস্কারজয়ী পরিচালক সত্যজিৎ রায় থেকে শুরু করে তাঁর...