Monday, March 23, 2026

শ্মশানে মৃতদেহের স্তূপ! কোভিডে মৃতের সংখ্যা গোপন করছে মধ্যপ্রদেশ?

Date:

Share post:

শ্মশান ও কবরখানায় মতৃদেহ সৎকারের জন্য লম্বা লাইন। চার-পাঁচ ঘণ্টা অপেক্ষা করেও মৃতদেহের সৎকার করতে পারছেন না পরিবার-পরিজনেরা। বাড়তে থাকা করোনা সংক্রমণের ধাক্কায় এমনই করুণ অবস্থা মধ্যপ্রদেশের। কিন্তু অভিযোগ উঠছে যে বর্তমান অবস্থার সঙ্গে মিল নেই সরকারি হিসেবে মৃত্যুর পরিসংখ্যানের। অভিযোগ, যেখানে একদিনেই একটি শ্মশানে ৩৭টি দেহ পোড়ানো হয়েছে, সেখানে রাজ্যের প্রকাশিত তথ্য অনুযায়ী, গোটা রাজ্যে করোনা সংক্রমণে মৃত্যু হয়েছে ৩৭জনের। এমনটাই তথ্যের গরমিল উঠে এসেছে মধ্য প্রদেশে(Madhya Pradesh)।

সোমবারের সরকারি হিসেব বলছে সেদিন গোটা রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩৭ জনের। অথচ কেবলমাত্র ভোপালের বাধবাধা শ্মশানেই সেদিন শেষকৃত্য হয়েছে ৩৭ জন কোভিড আক্রান্তের! চলতি মাসে বাকি দিনগুলি, অর্থাৎ ১০, ১১ ও ১২ এপ্রিলের হিসাবেও একই ধরনের গরমিল দেখা গিয়েছে।

ভোপাল(Bhopal)-র বাধবাধা শ্মশানঘাটের ডোম জানান, ১৯৮৪ সালে ভোপাল গ্যাস দুর্ঘটনার সময় শেষবার এই রকম মৃতদেহের স্তূপ দেখা গিয়েছিল। নিজের ভাইয়ের সৎকার করতে আসা এক ব্যক্তি বলেন, “যখন গ্যাস দুর্ঘটনা ঘটেছিল। তখন ক্লাস নাইনে পড়তাম। সেই সময় এরকম ভয়াবহ দৃশ্য দেখেছিলাম। আজ চার ঘণ্টার মধ্যেই কমপক্ষে ৩০ থেকে ৪০টি মৃতদেহ দেখলাম।” আরেক ব্যক্তি জানান, তিন-চার ঘণ্টা অপেক্ষা করার পরও দেহ সৎকারের ব্যবস্থা করা যাচ্ছে না, কারণ শ্মশানে কোনও জায়গাই খালি নেই। মৃতদেহে পোড়ানোর এতটাই চাপ যে দুপুরে খাবার খাওয়ার সময়টুকুও তাঁরা পাচ্ছেন না।

আরও পড়ুন- কোভিড–সঙ্কট চরমে, আজই বন্ধ হওয়ার পথে কুম্ভমেলা!

Advt

Related articles

অনামী ত্যাগীই নাইটদের তুরুপের তাস! জেনে নিন কেকেআরের সম্ভাব্য প্রথম একাদশ

দুয়ারে আইপিএল। সব দলেরই প্রস্তুতি চলছে জোর কদমে। প্রতি মরশুমের আইপিএলেই (IPL) একাধিক তরুণ ক্রিকেটার নজর কাড়েন, এমনকি...

পুরনো মেজাজে দিলীপ, খড়্গপুরে নির্বাচনী প্রচার-মঞ্চ থেকে পুলিশকে হুমকি!

জায়গা পেয়েই পুরনো মেজাজে দিলীপ ঘোষ (Dilip Ghosh)। কেন্দ্রের বিজেপি প্রার্থী হওয়ার পরে নির্বাচনী প্রচারে ফের হুমকি দেওয়া...

সিনিয়র সিটিজেন হয়েও খেলবেন! আইপিএল শুরুর আগেই ধোনির গুগলি

বিগত কয়েক মরশুমের মতোই আইপিএল (IPL) শুরুর আগে মহেন্দ্র সিং ধোনির (Mahendra Singh Dhoni) অবসর নিয়ে চর্চা তুঙ্গে।...

চিংড়িহাটা মেট্রোর পিলার নির্মাণে হাইকোর্টের রায়েই সম্মতি সুপ্রিম কোর্টের

উন্নয়নের কাজ যাতে বন্ধ না হয় তার জন্য কলকাতা হাই কোর্টের রায়কেই মান্যতা দিল সুপ্রিম কোর্ট। চিংড়িহাটা মেট্রোর...