Monday, April 13, 2026

মানুষের ভালোবাসায় ফের নবান্নে বসবেন মমতা , মন্তব্য শতাব্দীর

Date:

Share post:

শতাব্দীর সামনেই তৃণমূল কর্মী-সমর্থকেরা অতি উৎসাহিত হয়ে গলা ফাটাচ্ছেন ‘খেলা হবে’। তালে তালে ডিজে বাজাতে থাকে। স্লোগানে গলা মেলান শতাব্দীও।
বীরভূমের সাংসদ শতাব্দী বলেন, ‘‘মানুষের উচ্ছ্বাস দেখে বোঝাই যাচ্ছে তৃণমূল প্রার্থী জিতবেন। মমতা বন্দ্যোপাধ্যায় একটা নাম, একটা মুখ একটা আবেগ। পশ্চিমবঙ্গের মানুষ রাজনীতিতে বিশেষ ভাবে সজাগ। তাই তার স্নেহধন্য প্রার্থীরা যেখানেই দাঁড়াবেন জিতবেন।’’
তিনি আরও বলেন, মানুষের ভালোবাসায় ফের নবান্নে বসবেন নেত্রী।
শতাব্দী যেখানেই প্রচারে গিয়েছেন উচ্ছ্বাসে ফেটে পড়েছে মানুষ । বাইরের দিকে করেছেন একাধিক প্রচার। কল্যাণী      ও    নদিয়ায় প্রচারেও সেই একই ছবি।
তিনি পৌঁছিয়েছেন মানুষের দুয়ারে। সেই জনসংযোগের পাশাপাশি জনসভায় অংশ নিলেন সাংসদ শতাব্দী রায়। সেই জনসভায় ছিল মানুষের জনজোয়ার ।
শতাব্দী বললেন, বিজেপি সরকার দুঃশ্চিন্তা ছাড়া আমাদের কিছুই দেয়নি। রাজ্যে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে জোড়াফুল চিহ্নে ভোট দিন। মমতাতেই চোখ বুজে ভরসা রাখুন।

Advt

Related articles

ভিনরাজ্যের আইপিএসকে রাজ্য পুলিশের পর্যবেক্ষক নিয়োগ কমিশনের

ভোট ঘোষণার পর থেকে রাজ্য প্রশাসনিক স্তরে প্রায় প্রতিদিন রদবদল করে চলেছে নির্বাচন কমিশন (Election Commission of India)।...

কমিশনের বদলিতে ১৪ বছর পর মহিলা গোয়েন্দাপ্রধান

দীর্ঘ ১৪ বছর পর আবারও কলকাতা পুলিশের (Kolkata Police) গোয়েন্দা প্রধান পদে মহিলা আধিকারিক। আইপিএস দময়ন্তী সেন কলকাতা...

কাঠফাটা রোদে সোমের সকাল থেকে পুড়ছে বাংলা, নববর্ষে ঊর্ধ্বমুখী উষ্ণতার পূর্বাভাস!

নীল ষষ্ঠীর সকাল থেকেই দক্ষিণবঙ্গ জুড়ে সূর্যের দাপট। হাসফাঁস করা গরম কলকাতা-সহ একাধিক জেলায়। হাওয়া অফিস (Weather Department)...

গড়িয়ায় ফ্ল্যাট থেকে উদ্ধার গুলিবিদ্ধ যুবকের দেহ, গ্রেফতার প্রেমিকা-সহ ২

সোমবার সকালে কলকাতার গড়িয়া (Garia) এলাকার এক ফ্ল্যাট থেকে গুলিবিদ্ধ অবস্থায় যুবকের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের...