Wednesday, June 24, 2026

আচমকাই বদল বিজেপির জেলা সভাপতির, উঠছে প্রশ্ন

Date:

Share post:

ভোটের আগে আচমকাই বদল হল উত্তর দিনাজপুরের বিজেপি সভাপতির। কেন বিধানসভা ভোটের মধ্যে আচমকাই বদল হল বিজেপির জেলা সভাপতির তা নিয়ে উঠছে প্রশ্ন।

আগামী ২২ এপ্রিল ষষ্ঠ দফায় উত্তর দিনাজপুরের বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। তার আগে বিজেপিতে এমন রদবদল নজর কেড়েছে সব দলেরই। বিশ্বজিৎ লাহিড়ীর পরিবর্তে বাসুদেব সরকারকে বিজেপির নতুন জেলা সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়া কথা বলা হয়েছে বলে সূত্রের খবর।

আরও পড়ুন-বঙ্গে ভোট প্রচারে ‘দলিত তাস’ খেলার চেষ্টা নাড্ডার, ‘মেরুকরণের রাজনীতি’র নিন্দা সৌগতর

জানা যাচ্ছে, বাসুদেব সরকার রায়গঞ্জের বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরীর ঘনিষ্ঠ বলে পরিচিত। দলের নিয়ন্ত্রণ নিজের হাতে রাখতেই দেবশ্রীই এই পরিবর্তনের নেপথ্যে রয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

উল্লেখ্য, সোমবার বিকেলে হেমতাবাদে রোড শো করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেদিন মহারাজাহাট লাগোয়া ময়দানে জনসভা করার সময় মঞ্চে শাহের পাশে সভাপতি হিসেবে ছিলেন বিশ্বজিৎ লাহিড়ী। জানা যাচ্ছে, মঙ্গলবার ইসলামপুরে রোড শো করার আগেই বিজেপি জেলা সভাপতি পরিবর্তনের নির্দেশ আসে।

Advt

Related articles

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...