Friday, April 3, 2026

শীতলকুচি-কাণ্ডে এবার পৃথক তদন্তে নামছে CISF

Date:

Share post:

CID- তদন্তের কথা আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী, এবার পৃথক তদন্তে নামার ঘোষণা CISF-এর৷

রাজ্যে চতুর্থ দফার ভোটের দিন (WB Election) শোরগোল ফেলা শীতলকুচি-কাণ্ডে (Sitalkuchi) এবার পৃথক তদন্তে (Enquiry) নামছে CISF৷

চারটি মৃত্যুর ঘটনায় সর্বস্তরের নিশানায় এই কেন্দ্রীয় বাহিনী৷ তাদের গুলিতেই প্রাণ গিয়েছে এই ৪ জনের৷ CISF-এর উপর চাপ বাড়ছে৷ নির্বাচন কমিশনও শীতলকুচির ঘটনায় আলাদা নির্দেশিকা পাঠিয়েছে এই কেন্দ্রীয় বাহিনীকে। এই সব কারনেই পৃথক তদন্ত করবে CISF৷ ওদিকে ঘটনার দিনই মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, এই ঘটনার তদন্ত করবে রাজ্য সরকারের CID-র আধিকারিকরা৷

গত ১০ এপ্রিল ভোটগ্রহণ চলাকালীন শীতলকুচি বিধানসভার ১২৬ নম্বর বুথে গুলি চালায় এই কেন্দ্রীয় বাহিনী৷ ওই বুথে নিরাপত্তার দায়িত্বে ছিলেন CISF জওয়ানরা৷ কী এমন পরিস্থিতি তৈরি হয়েছিলো যে তাঁদের গুলি চালাতে হলো এবং প্রকৃত ঘটনাই বা কী, তা জানতেই CISF এবার তদন্ত করবে৷

সূত্রের খবর, শীতলকুচি- কাণ্ডের তদন্তের জন্য দিল্লি থেকে রাজ্যে আসছেন CISF–এর একদল উচ্চপদস্থ দক্ষ আধিকারিক৷ প্রয়োজনে উপযুক্ত নিরাপত্তা এবং কমিশনের অনুমতি নিয়ে শীতলকুচির ঘটনাস্থলেও যাবে এই তদন্তকারী দল৷ ওই দিন বাহিনীর যে জওয়ানরা ঘটনাস্থলে ছিলেন, তাঁদের জিজ্ঞাসাবাদও করবেন CISF- কর্তারা৷
প্রসঙ্গত, শীতলকুচির ঘটনার পরই CISF নির্বাচন কমিশনে প্রাথমিক রিপোর্ট জমা দেয়৷ ওই রিপোর্টে দাবি করা হয়েছিল, আত্মরক্ষার জন্যই গুলি চালাতে বাধ্য হয়েছিলেন কর্তব্যরত জওয়ানরা৷ জওয়ানদের আগ্নেয়াস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা করা হয় বলে রিপোর্টে বলা হয়৷ তবে এ সংক্রান্ত কোনও ভিডিও ফুটেজ CISF জমা দিতে পারেনি৷

Advt

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...