Wednesday, June 24, 2026

আছড়ে পড়ছে করোনার দ্বিতীয় ঢেউ, মাস্ক না পরায় কলকাতা পুলিশের হাতে আটক ১৬৭

Date:

Share post:

গোটা দেশজুড়ে আছড়ে পড়ছে মারণ ভাইরাস করোনার (Corona) দ্বিতীয় ঢেউ (Second Wave)। যথারীতি সবচেয়ে করুণ অবস্থা মুম্বই-মহারাষ্ট্রে। করোনার চোখ রাঙানি বেড়েছে বাংলাতেও। গতবছর ঠিক এই সময়টিতে গোটা দেশের সঙ্গে এ রাজ্যেও চলছিল কমপ্লিট লকডাউন (Lock Down)। আর এবার ভোটবঙ্গে (West Bengal Assembly Election) রঙিন রাজনীতির সঙ্গে চলছে মারণ ভাইরাসের দাপাদাপি। এ যেন করোনার কাছে সোনায় সোহাগা। যেখানে প্রার্থীরা পর্যন্ত আক্রান্ত করোনার। মৃত্যু হয়েছে সামশেরগঞ্জ-এর কংগ্রেস প্রার্থীর।

করোনার দ্বিতীয় ঢেউ আঘাত করছে কলকাতাকেও। গতবারেও কলকাতা (Kolkata), উত্তর ২৪ পরগনায় (North 24 Parganas) সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যুর ঘটনা ঘটেছিল। সেই কলকাতা ও উত্তর ২৪ পরগনায় এখনও ভোট বাকি। জোরকদমে চলছে ভোটের প্রচার। ভিন রাজ্য থেকেও নেতা-মন্ত্রীরা এসে প্রচার করছেন। যোগী আদিত্যনাথ বাংলা থেকে প্রচার করে গিয়ে করোনা আক্রান্ত।

এদিকে করোনা রুখতে গতকাল, চৈত্র সংক্রান্তির দিন থেকেই কলকাতার প্রত্যেকটি বাজারে শুরু হয়েছে পুলিশ-প্রশাসনের প্রচার। মাইক নিয়ে করোনা সম্পর্কে সতর্কতা প্রচার শুরু হয়েছে। সেই সঙ্গে অসচেতনদের ধরপাকড় চলছে।

গতকাল, বুধবার একদিনে কলকাতার বিভিন্ন জায়গা থেকে মাস্ক (Mask) না পরার অভিযোগে প্রায় ১৬৭ জন পথচারীকে আটক করা হয়। এর মধ্যে নিউ মার্কেট এলাকা থেকে হাতেনাতে ধরা পড়েন ১৫ জন। শহরের বিভিন্ন বাজারে
মাস্ক না পরলেই ধরছে কলকাতা পুলিশ (Kolkata Police)

পুলিশের বক্তব্য, করোনা আক্রান্তর সংখ্যা কলকাতায় বাড়া সত্ত্বেও বহু মানুষ পাবলিক প্লেসে মাস্ক ছাড়াই ঘুরছেন। মাস্ক নেই বাজারের ক্রেতা ও বিক্রেতাদের মুখেও। এবার সেদিকেও বিশেষ নজর দিচ্ছে কলকাতা পুলিশের।

Advt

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...