Saturday, April 4, 2026

বছরের প্রথম দিনে ময়দানে চেনা ছবি, বার পুজোতে মেতেছে ইস্টবেঙ্গল, মোহনবাগান

Date:

Share post:

পয়লা বৈশাখ। বাঙালির নববর্ষ। নতুনের সূচনা। আর পয়লা বৈশাখ মানে কলকাতা ময়দানে ( kolkata maidan) বার পুজো। পয়লা বৈশাখের দিন সকাল সকাল কলকাতার ছোট থেকে বড় ক্লাব গুলি বার পুজোতে মেতে ওঠেন। আগামী মুরশুমের শুভকামনা নিয়ে।

গতবছর করোনার কারণে বার পুজো বন্ধ রেখেছিল ইস্টবেঙ্গল( east bengal) , মোহনবাগানের (mohunbagan) পাশাপাশি কলকাতা ময়দানের ছোট ক্লাব গুলো। তবে চলতি বছর বার পুজোর আয়োজন করা হয়েছিল কলকাতা ময়দানে। ইস্টবেঙ্গল ক্লাবে অনুষ্ঠিত হল বার পুজো। যেখানে উপস্থিত ছিলেন মেহতাব হুসেন, অর্ণব মণ্ডল, রহিম নবির মতো প্রাক্তন ফুটবলাররা। মাঠে আসেন লাল-হলুদ সমর্থকরাও। মাঠে এসে আগামী মরশুমের শুভকামনা করলেন ইস্টবেঙ্গলের  প্রাক্তন ফুটবলার মেহতাব হুসেন। আগামীর শুভকামনা করলেন ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকার।

বার পুজোর আয়োজন করা হয়েছিল মোহনবাগান ক্লাবেও। তবে করোনার কারণে মাঠে ঢুকতে দেওয়া হয়নি সমর্থকদের।  উপস্থিত ছিলেন এটিকে মোহনবাগান ফুটবলাররা। উপস্থিত ছিলেন সৃঞ্জয় বোস, দেবাশিস দত্তরা। বার পুজোতে এসে আগামী মরশুমের শুভকামনা করলেন প্রীতম কোটাল।

আরও পড়ুন:ব্রেকফাস্ট স্পোর্টস

Advt

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...