Wednesday, June 24, 2026

শেষ তিন দফার ভোট এক দফায়? ভিডিও কনফারেন্সে পর্যবেক্ষকদের সঙ্গে বৈঠক কমিশনের

Date:

Share post:

করোনা আবহে শেষ তিন দফার ভোট এক দফায় করা যায় কিনা, তা নিয়ে চিন্তভাবনা শুরু করেছে নির্বাচন কমিশন । তারই প্রথম পর্যায়ে রাজ্যের সমস্ত পর্যবেক্ষকদের সঙ্গে ভিডিও কনফারেন্সে বৈঠক করলেন নতুন নির্বাচন কমিশনার সুশীল চন্দ্র। ওই বৈঠকে পর্যবেক্ষকরা তাদের নিজস্ব মতামত জানান এবং আগামীকাল সর্বদল বৈঠকের আগেই পর্যবেক্ষকদের এই মতামতকে গুরুত্ব দিয়ে বিবেচনা করছে নির্বাচন কমিশন।
উল্লেখ্য, আগামীকাল করোনা আবহে ভোট পরিচালনা নিয়ে সর্বদলীয় বৈঠক করবেন রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক (CEO) ।
জানা গিয়েছে, তিন দফার ভোট একসঙ্গে হলে কেন্দ্রীয় বাহিনীর বিন্যাস কেমন হবে, তা নিয়েও আলোচনা চলছে।
এরই মধ্যে আগামী শনিবার রাজ্যে পঞ্চম দফার ভোটগ্রহণ। এরপরও বাকি থাকছে তিন দফার ভোট।
করোনার দ্বিতীয় ঢেউ সারা দেশের সঙ্গে রাজ্যেও চোখ রাঙাচ্ছে। বৃহস্পতিবারই করোনা কেড়ে নিয়েছে মুর্শিদাবাদের সামশেরগঞ্জের কংগ্রেস প্রার্থী রেজাউল হককে।
এরইমধ্যে মুর্শিদাবাদের জঙ্গিপুরের আরএসপি প্রার্থী প্রদীপ নন্দী ও গোয়ালপোখরের তৃণমূল প্রার্থী গোলাম রব্বানি করোনা আক্রান্ত হয়েছেন বলে জানা গিয়েছে। কংগ্রেস অভিযোগ করেছে,করোনা পরিস্থিতি নিয়ে উদাসীন কমিশন। তৃণমূল নেতা ডেরেক ও ব্রায়েন ট্যুইট করে বলেছেন, তাঁরা শুরুতেই আট দফায় নির্বাচনের ব্যাপারে আপত্তি জানিয়েছিলেন। এতদিনে কমিশনের বোধোদয় হল।

Advt

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...