Friday, April 3, 2026

নববর্ষের দিনই চোখে পড়ল ইস্টবেঙ্গল ক্লাব ও বিনিয়োগকারী সংস্থার দ্বন্দ্ব

Date:

Share post:

বছরের প্রথমদিনেই চোখে পড়ল ইস্টবেঙ্গল ক্লাব( east bengal)  ও বিনিয়োগকারী সংস্থা শ্রী সিমেন্টের (  shree cement)  দ্বন্দ্ব । পয়লা বৈশাখের দিনে বার পুজোতে দেখা গেল না এসসি ইস্টবেঙ্গলের কোন ফুটবলারদের। ফুটবলাররা না আসায় অবাক ইস্টবেঙ্গল শীর্ষ কর্তা দেবব্রত সরকার। আর এতেই ক্ষোভ উগরে দিলেন তিনি।

এদিন দেবব্রত সরকার বলেন,” কোনও এক অজানা কারণে ফুটবলাররা আসেনি। তবে শুনেছি কারোর নির্দেশেই নাকি ওরা অনুপস্থিত।এতে বেশ আমরা অবাক। আমাকে যুব ফুটবলার ও দুজন ক্রিকেটারকে নিয়ে অনুষ্ঠান সারতে হল। ”

তবে বিনিয়োগকারী সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে বিনিয়োগকারী শ্রী সিমেন্টের পক্ষ থেকে জানানো হয়, করোনার জন্যই ফুটবলাররা আসেননি। তাঁদের দপ্তরের কয়েকজনের করোনা ধরা পড়েছে। তাই দপ্তর বন্ধ রয়েছে। এদিন বার পুজো অনুষ্ঠানে  বিনিয়োগকারী সংস্থার কোনও কর্তাকে এদিন ক্লাবে দেখা যায়নি। তবে ক্লাবের পক্ষ থেকে বিনিয়োগকারী সংস্থার দপ্তরে নববর্ষের মিষ্টি পাঠিয়ে দিয়েছেন ক্লাব কর্তারা।

আরও পড়ুন:বছরের প্রথম দিনে ময়দানে চেনা ছবি, বার পুজোতে মেতেছে ইস্টবেঙ্গল, মোহনবাগান

Advt

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...