Monday, April 6, 2026

শীতলকুচি বিতর্কের মধ্যেই শনিবার ৬ জেলার ৪৫ আসনে ভোট, মোতায়েন ১০৭১ কোম্পানি বাহিনী

Date:

Share post:

করোনা আবহ ও শীতলকুচি বিতর্কের মধ্যেই রাত পোহালেই রাজ্যে পঞ্চম দফার ভোট গ্রহণ। আগামীকাল, শনিবার ভোট হবে রাজ্যের ৬ জেলার ৪৫ আসনে। আর এই দফার জন্য বিভিন্ন কেন্দ্রগুলোতে ১০৭১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেছে নির্বাচন কমিশন। তবে ভোটের কাজে লাগানো হবে ৮৫৩ কোম্পানি বাহিনী। বাকি কোম্পানি রিজার্ভে থাকবে বলে জানা গিয়েছে নির্বাচন কমিশন সূত্রে।

এই দফায় থাকছে উত্তরবঙ্গের দার্জিলিংয়ের সব আসন, জলপাইগুড়ি জেলার সব আসন, কালিম্পংয়ের ১টি আসন, উত্তর ২৪ পরগনার ১৬ আসন, নদিয়ার ৮ আসন এবং পূর্ব বর্ধমানের ৮ আসন। এই দফায় মোট বুথের সংখ্যা ১৫,৭৮৯। প্রতিটি সেক্টর অফিসে একজন এএসআই ও ৪ জন কনস্টেবল থাকছেন।

এক নজরে পঞ্চম দফায় কোন কেন্দ্রে কত বাহিনী মোতায়েন করছে কমিশন:

বারাসত- ৬৯ কোম্পানি
ব্যারাকপুর- ৬১ কোম্পানি
বসিরহাট- ১০৭ কোম্পানি
বিধান নগরে ৪৬ কোম্পানি
দার্জিলিং- ৬৮ কোম্পানি
জলপাইগুড়ি- ১২২ কোম্পানি
কালিম্পং- ২১ কোম্পানি
কৃষ্ণনগর- ১১ কোম্পানি
পূর্ব বর্ধমান- ১৫৫ কোম্পানি
রানাঘাট- ১৪০ কোম্পান
শিলিগুড়ি- ৫৩ কোম্পানি

আরও পড়ুন- মন্তব্যের জেরে সুজাতাকে নোটিশ কমিশনের: হারের ভয়ে করাচ্ছে বিজেপি, পাল্টা তৃণমূল প্রার্থী

Advt

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...