Monday, May 18, 2026

সেন্ট্রাল মেডিক্যাল স্টোরে ভোটগ্রহণ কেন্দ্র! লাটে রাজ্যের টিকাকরণ

Date:

Share post:

রাজ্যে দেশ দফায় নির্বাচন ২৯ এপ্রিল। শেষ তথা অষ্টম দফায় উত্তর কলকাতায় নির্বাচন। নজিরবিহীন ভাবে  সেন্ট্রাল মেডিক্যাল স্টোরে হতে চলেছে ভোট গ্রহণ কেন্দ্র৷ শুক্রবার নির্বাচনের কমিশন এই মর্মে নির্দেশিকা এসেছে সিএমএস-এ। ফলে ২৭ এপ্রিল স্টোরের দখল নেবে কেন্দ্রীয় বাহিনী। তিন দিন সেন্ট্রাল মেডিক্যাল স্টোরে প্রবেশের উপর থাকবে নিষেধাজ্ঞা।

বাগবাজারের এই সেন্ট্রাল মেডিক্যাল স্টোর থেকেই গোটা রাজ্যে করোনা ভ্যাকসিন বণ্টন করা হয়। এবার এই মেডিক্যাল স্টোরেই হবে ভোটগ্রহণ কেন্দ্র। কমিশনের নির্দেশ, ২৭ এপ্রিল থেকে সেন্ট্রাল মেডিকেল স্টোর থাকবে কেন্দ্রীয় বাহিনীর হাতে। এর ফলে ২৯ এপ্রিল পর্যন্ত CMS র কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।

আরও পড়ুন- কমিশনের নির্দেশকে মান্যতা, মঞ্চ থেকে করোনা সতর্কতা প্রচার কুণালের

এখানেই উঠছে বড় প্রশ্ন। টানা ৩ দিন CMS বন্ধ থাকলে ব্যাপক সমস্যার সম্মুখীন হতে হবে বলে দাবি চিকিৎসা বিভাগের। কারণ, CMS এ সর্বপ্রথম করোনার টিকা এসে পৌঁছায় এবং সেখান থেকে রাজ্যের বিভিন্ন কেন্দ্রে টিকা সরবরাহ করা হয়। ফলে স্টোর থেকে ভ্যাকসিন বার করা না গেলে ওই তিনটি দিন কী ভাবে ভ্যাকসিন বণ্টন হবে? এটা নিয়ে উঠছে প্রশ্ন। শুধু ভ্যাকসিনই নয় বাগবাজারের এই মেডিক্যাল স্টোরে কোভিড সংক্রান্ত নানা সরঞ্জামও রাখা থাকে। যেমন থাকে পিপিই, মাস্ক, স্যানিটাইজার। এখান থেকেই তা গোটা রাজ্যে সরবরাহ করা হয়। কিন্তু ভোটের জন্য ৩ দিন সেই কাজ বন্ধ থাকলে এই করোনা আবহে সমস্যায় পড়তে হতে পারে বলে আশঙ্কা রাজ্যের চিকিৎসক মহলের।

Advt

 

Related articles

সপ্তাহের শুরুতেই ফের মেট্রো বিভ্রাট, অফিস টাইমে চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

রবিবারের ভোগান্তির রেশ সোমবারেও। ছুটির দিনের পর কাজের সপ্তাহের প্রথম দিন সকালেই বড়সড় মেট্রো বিভ্রাটের শিকার হলেন মেট্রোর...

পরপর বাইকে ধাক্কা বাসের: তপসিয়ায় মর্মান্তিক মৃত্যু ১ জনের, গুরুতর আহত ২

বেপরোয়া বাসের দৌরাত্ম্য পিছু ছাড়ছে না শহর কলকাতার। নিয়ন্ত্রণ হারানো বাসের ধাক্কায় এবার তপসিয়ায় মৃত্যু হল এক বাইক...

‘ফাইন আর্টসে’র নান্দনিক ‘প্রত্যাবর্তন’: সিনেমাপাড়া বাঁচুক, বার্তা রূপা-রুদ্রনীলের

নতুন সরকারের হাত ধরে নতুন অধ্যায়ের অপেক্ষায় টলিপাড়া। তারই সূচনা হল রবিবারের নন্দনে। নতুন করে মুক্তি পেল ‘অ্যাকাডেমি...

আর কিছু বাঁচবে না: ইরানকে ফের সময় বেঁধে হুঁশিয়ারি ট্রাম্পের

ফের একবার হরমুজ প্রণালী খোলা নিয়ে সময় বেঁধে হুঁশিয়ারি মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের। যেভাবে গুরুত্বপূর্ণ প্রণালী আটকে থাকায়...