Tuesday, June 23, 2026

করোনার চোখ রাঙানিতে ১৫ মে পর্যন্ত বন্ধ ভিক্টোরিয়া-জাদুঘর-সায়েন্স সিটি

Date:

Share post:

দেশজুড়ে আছড়ে পড়ছে করোনার(Corona) দ্বিতীয় ঢেউ (Second Wave)। আক্রান্তর নিরিখে প্রতি ২৪ ঘন্টায় ভেঙে যাচ্ছে আগের ২৪ ঘন্টার সর্বকালীন রেকর্ড। ঘটছে মৃত্যুর ঘটনাও। ব্যতিক্রমী নয় শহর কলকাতাও। হু হু করে বাড়ছে আক্রান্তর সংখ্যা। বাড়ছে আতঙ্ক।

এই পরিস্থিতিতে আজ, শুক্রবার থেকেই সাধারণ মানুষের জন্য ফের বন্ধ হয়ে গেল আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার (Archaeological Survey of India) অধীনে থাকা শহরের একাধিক দর্শনীয় স্থান। বিশেষ করে ভিক্টোরিয়া মেমোরিয়াল (Victoria Memorial), ভারতীয় জাদুঘর (National museum), বিড়লা প্লানেটোরিয়াম, সায়েন্স সিটির মতো দর্শনীয় স্থানগুলো বন্ধ করে দেওয়া হয়েছে।

আরও পড়ুন-ফের বিজেপির জুমলা ফাঁস, ভোট মিটতেই অসমের বাঙালিদের ডি-নোটিশ ধরাচ্ছে সরকার

শুধু এ রাজ্যে নয়, গোটা দেশেই এএসআই (ASI)-এর অধীনে থাকা সমস্ত মিউজিয়াম, স্মৃতি সৌধ আগামী ১৫ মে পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল, বৃহস্পতিবারই এই মর্মে নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক। টুইট করে একথা জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ প্যাটেল স্বয়ং।

Advt

Related articles

ইতিহাস না জেনেই নাম বদলের হিড়িক? কলকাতায় মুঘল-ব্রিটিশ নাম মুছতে কমিটি গঠন শুভেন্দুর

কলকাতা শহর থেকে এবার সম্পূর্ণ মুছে যাবে মুঘল এবং ব্রিটিশদের নাম। রাজ্যপালের ভাষণের জবাবি বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার...

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...