Monday, April 6, 2026

রাজ্যে করোনা আক্রান্ত ৭ হাজার ছুঁই ছুঁই , আতঙ্কে রাজ্যবাসী

Date:

Share post:

লাফিয়ে বাড়ছে করোনার সংক্রমণ। দিন যত এগোচ্ছে ততই ভয়াবহ হচ্ছে রাজ্যের পরিস্থিতি। গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনায় আক্রান্তের সংখ্যা ৬ হাজার ৯১০। একদিনে রাজ্যে মৃত্যু হয়েছে ২৬ জনের। এমনকি সুস্থতার হারও কমেছে। স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল, ৬ লাখ ৮৩ হাজার ৭৯৫।
রাজ্যে আট দফার নির্বাচনের মধ্যে এখনও ৪ দফা বাকি। নির্বাচন চলাকালীন মিটিং-মিছিল-সভার মাঝেই হু হু করে বাড়ছে করোনার দাপট। বৃহস্পতিবার রাজ্যে আক্রান্তের সংখ্যা ছিল ৬ হাজার ৭৬৯। শুক্রবার রাজ্যের স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী সেই সংখ্যা বেড়ে ৭ হাজার ছুঁই ছুঁই। বেড়েছে সংক্রমণের হারও। সংক্রমণের বিচারে ফের শীর্ষে কলকাতা। তারপরই রয়েছে উত্তর ২৪ পরগনা।
গত ২৪ ঘণ্টায় কলকাতায় আক্রান্ত হয়েছে ১ হাজার ৮৪৪ জন ও উত্তর ২৪ পরগনায় সংক্রমণ বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৫৯২ জন। আক্রান্তের নিরিখে কলকাতা ও উত্তর ২৪ পরগনার পরেই রয়েছে হাওড়া। সেখানে গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ৪২০। দক্ষিণ ২৪ পরগনায় এই একই সময়ে আক্রান্ত হয়েছে ৪০২ জন। এছাড়াও অনান্য জেলাগুলিতেও করোনা সঙ্কমণের হারও বেড়েছে।

Advt

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...