Thursday, April 9, 2026

করোনা আক্রান্ত হয়ে প্রয়াত প্রাক্তন সিবিআই ডিরেক্টর রঞ্জিত সিনহা

Date:

Share post:

মারণ ভাইরাস করোনা(coronavirus) ক্রমশ আরও ভয়াবহ হয়ে উঠেছে গোটা দেশে। প্রতিদিন বেড়েই চলেছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এবার প্রয়াত হলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের(CBI) প্রাক্তন ডিরেক্টর রঞ্জিত সিনহা(Ranjit Sinha)। শুক্রবার ভোর চারটে নাগাদ দিল্লিতে মৃত্যু হয় তাঁর।

আরও পড়ুন:বাবুল সুপ্রিয়’র বিরুদ্ধে সংবিধান বিকৃত করার অভিযোগ এনে কমিশনে চিঠি ডেরেকের

শীর্ষ আধিকারিক সূত্রের খবর, বৃহস্পতিবার রাতে করোনা রিপোর্ট পজেটিভ এসেছিল প্রাক্তন ওই আইপিএস অফিসারের। কোভিড সংক্রান্ত সমস্যার জেরেই তাঁর মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। ১৯৭৪ ব্যাচের এই অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার সিবিআইয়ের প্রাক্তন ডিরেক্টর হওয়ার পাশাপাশি আইটিবিপি-র ডিজি সহ একাধিক গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। রেলওয়ে প্রোটেকশন ফোর্সের ডিজি পদেও ছিলেন তিনি। ২০১২ সালে সিবিআই-এর ডিরেক্টর হওয়ার আগে পটনা ও দিল্লিতে সিবিআই-এর বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন তিনি।

Advt

Related articles

প্রয়াত আবু হাসেম খান চৌধুরি: মালদহ কংগ্রেসে যুগের অবসান

শারীরিক কারণে সাম্প্রতিক প্রত্যক্ষ রাজনীতিতে না থাকলেও তাঁর উপস্থিতি ছায়ার মতো অনুসরণ করত মালদহের রাজনীতিকে। সেই আবু হাসেম...

IPL: বরুণ-নারিনকে নিয়ে জারি উদ্বেগ, কেকেআর-লখনউ ম্যাচে ভিলেন হবে বৃষ্টি?

প্রথম দুই ম্যাচে হার। বৃষ্টির কারণে পাঞ্জাব কিংস ম্যাচ থেকে ১ পয়েন্ট ঘরে ঢুকেছে। এই পরিস্থিতিতে  বৃহস্পতিবার আইপিএলে...

নেই বাড়ি-গাড়ি: রাজ্যের মুখ্যমন্ত্রীর মোট সম্পত্তি ১৫ লক্ষ

তিনি দাবি করেন, রাস্তা থেকে লড়াই করে বর্তমানে যে জায়গায় তিনি এসেছেন, তা অর্জন করেছেন বলে। যে কোনও...

পড়ুয়াদের পোশাক-জুতোর গুণগত মানে কড়া নজর! আচমকা পরিদর্শনে নামছে বিকাশ ভবন 

রাজ্যের সরকারি ও সরকার পোষিত স্কুলগুলিতে পড়ুয়াদের দেওয়া পোশাক, জুতো ও স্কুল ব্যাগের গুণগত মান নিয়ে কোনও আপস...