Saturday, June 13, 2026

উত্তরোত্তর বাড়ছে করোনা সংক্রমণ, স্থগিত নিটের স্নাতকোত্তরের প্রবেশিকা পরীক্ষা

Date:

Share post:

উত্তরোত্তর বাড়ছে করোনা সংক্রমণ। এর জেরে এবার স্থগিত হয়ে গেল নিটের স্নাতকোত্তরের প্রবেশিকা পরীক্ষা। সংক্রমণের বাড়বাড়ন্তে পিছতে হল এই পরীক্ষা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন বৃহস্পতিবার টুইট করে একথা জানালেন।

আগামী রবিবার অর্থাৎ ১৮ এপ্রিল এই পরীক্ষা হওয়ার কথা ছিল। বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন জানান, “দেশে ক্রমশই বাড়ছে করোনা সংক্রমণ। তাই আপাতত পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমাদের দেশের তরুণ ডাক্তারদের স্বাস্থ্যের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হল। কারণ তাঁদের ভালো থাকাটা গুরুত্বপূর্ণ।” পরিবর্তিত পরীক্ষার দিন পরে জানানো হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী।

আরও পড়ুন-ফের করোনার বলি এক কংগ্রেস প্রার্থী, এবার স্থগিত উপনির্বাচন
এর আগেও একবার এই পরীক্ষা স্থগিত হয়ে গিয়েছিল। জানুয়ারি মাসে পরীক্ষা হওয়ার কথা থাকলেও করোনা মহামারির জেরে স্থগিত হয়ে গিয়েছিল পরীক্ষা। এর আগে বুধবারই করোনার দ্বিতীয় ঢেউয়ের জেরে সিবিএসই দশম শ্রেণীর পরীক্ষা বাতিল হয়ে যাওয়ার কথা জানান কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক। তিনি এও জানিয়েছিলেন, দ্বাদশ শ্রেণীর পরীক্ষা আপাতত স্থগিত রাখা হয়েছে। পয়লা জুনে রিভিউ বৈঠকের পর সিদ্ধান্ত নেওয়া হবে যে কবে পরীক্ষা হবে দ্বাদশ শ্রেণীর।

Advt

Related articles

সুরেন্দ্রনাথের উই-এ খাওয়া টাকা বেরোতেই দলবদল! বেসুরো সুদীপের রহস্য ফাঁস কুণালের

দিল্লিতে তৃণমূলের সংসদীয় দলে নতুন করে ভাঙনের পথ খুললেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিক ভাবেই তাঁর হাত ধরেই বিধানসভাতেও...

মানসিক নির্যাতন! আত্মহত্যা পুণের TCS কর্মীর

কাজের জায়গায় মানসিক চাপ (Mental Pressure) নিয়ে বহু মানুষ আগেই মুখ খুলেছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মানসিক নির্যাতনের জেরে চাকরিও...

মেসিকে ফোকাস করতে বিশেষ ক্যামেরা! বিশ্বকাপজয়ী তারকাকে ঘিরে বাড়ছে উন্মাদনা 

লিওনেল মেসি (Lionel Messi) নামটার সঙ্গে প্রতিমুহূর্তে এক একটা নতুন মহাকাব্যের যোগসূত্র তৈরি হওয়া ফুটবল অনুরাগীদের কাছে বিশেষভাবে...

অসমে বায়ুসেনার বিমান দুর্ঘটনায় মৃত ৫ জওয়ান, শুরু তদন্ত

অসমে বায়ুসেনার (Indian Air Force) বিমান ভেঙে পড়ার ঘটনায় মৃত্যু হল ৫ জওয়ানের। তবে কো-পাইলট (AN-32 Crash) এই...