Thursday, June 25, 2026

ফের করোনার বলি এক কংগ্রেস প্রার্থী, এবার স্থগিত উপনির্বাচন

Date:

Share post:

দেশজুড়ে ভয়ঙ্কর আকার নিয়েছে করোনার (Corona) দ্বিতীয় ঢেউ (Second Wave)। তারই মধ্যে পাঁচ রাজ্য-সহ বিভিন্ন কেন্দ্রে চলছে বিধানসভা উপনির্বাচন। ভোটপর্বের মধ্যেই মুর্শিদাবাদের সামশেরগঞ্জ বিধানসভা কেন্দ্রে কংগ্রেস প্রার্থী রেজাউল হকের মৃত্যু হয়েছে। বাংলার আরও পাঁচজন প্রার্থী মারণ ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন।

কোভিড আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে পাশের রাজ্য ওড়িশার (Odisha) এক কংগ্রেস প্রার্থীর (Congres Candidate)। অজিত মাঙ্গারাজ নামের ওই কংগ্রেস প্রার্থীর মৃত্যু হয়েছে করোনায়। যার জেরে পিপিলি বিধানসভার উপনির্বাচন (Assembly By Pool) আপাতত স্থগিত করা হয়েছে।শনিবার, ১৭ এপ্রিল নির্বাচন হওয়ার কথা ছিল ওই কেন্দ্রে।

পিপিলি কেন্দ্রের বিজেডি বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী প্রদীপ মহারথীরও কোভিডেই মৃত্যু হয়েছিল। শূন্যপদ ভরাতেই উপনির্বাচনের ব্যবস্থা করা হয়। তাতেও বাদ সাধল সেই করোনা।

জানা গিয়েছে, সম্প্রতি প্রবল শ্বাসকষ্টে ভুগছিলেন কংগ্রেস প্রার্থী অজিত মাঙ্গারাজ। একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলছিল তাঁর। কিন্তু শেষরক্ষা হলো না। মারণ ভাইরাস কেড়ে নিলো তাঁর প্রাণ।

Advt

Related articles

‘কোনো রেজিস্টার ছিল না’, ধ্বংসস্তূপে ঠিক কতজন আটকে স্পষ্ট নয় প্রশাসনের কাছেও

তারাতলার নির্মীয়মাণ গুদামে ঠিক কতজন শ্রমিক সেই সময়ে কাজ করছিলেন, সঠিক কোনও হিসাব পাওয়া যাচ্ছে না। ওই গুদামে...

মিলল না স্বস্তি! সুমিতকে আগাম জামিন দিল না হাই কোর্ট

তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banrjee) আপ্তসহায়ক সুমিত রায়কে (Sumit Ray) এখনই আগাম জামিন দিল...

আর জি কর মামলায় CBI-কে ভর্ৎসনা হাই কোর্টের, কী দাবি পরিবারের

আর জি কর হাসপাতালের (RG Kar Case) তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুন মামলায় সিবিআই-এর ভূমিকা নিয়ে ফের অসন্তোষ...

ডুরান্ডের দিনক্ষণ ঘোষণা, কলকাতা লিগে একই গ্রুপে মোহন-ইস্ট

ঢাকে কাঠি পরে গেল নতুন মরশুমের। একইদিনে ডুরান্ড কাপ (Durand Cup)এবং কলকাতা লিগের(CFL) গ্রুপ বিন্যাস হল। একইসঙ্গে সরকারিভাবে...