Friday, April 3, 2026

বিজেপির পোলিং এজেন্টের রহস্যজনক মৃত্যু, রিপোর্ট তলব কমিশনের

Date:

Share post:

ভোট শুরু হওয়ার আগেই বুথে ঢুকে অসুস্থ হয়ে মৃত্যু হল বিজেপির পোলিং এজেন্টের। হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য কোনওরকম সহযোগিতা মেলেনি বলে কমিশনের বিরুদ্ধে অভিযোগ করে বিজেপি। দলীয় এজেন্টের রহস্য মৃত্যুতে রিপোর্ট তলব করেছে কমিশন।

জানা গেছে, মৃত বিজেপির ওই পোলিং এজেন্টের নাম অভিজিৎ সামন্ত। উত্তর ২৪ পরগনার কামারহাটির ১০৭ নম্বর বুথে বিজেপির পোলিং এজেন্টের দায়িত্বে ছিলেন তিনি। শনিবার সকালে নির্ধারিত সময়ে বুথে পৌঁছে যান অভিজিৎ। তার কিছুক্ষণ পর থেকে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন তিনি। বুথেই বমি করোতে থাকেন তিনি। বিজেপির অভিযোগ, সেখানে উপস্থিত ভোট কর্মীরা অর্থাৎ অন্যদলের পোলিং এজেন্ট, প্রিসাইডিং অফিসাররা বিষয়টি দেখলেও প্রথমে গুরুত্ব দেননি। বেশ কিছুক্ষণ পর তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখানে চিকিৎসকরা অভিজিৎকে মৃত বলে ঘোষণা করেন। কান্নায় ভেঙে পড়েছেন মৃতের পরিবার।
রহস্যজনক এই মৃত্যুর ঘটনায় ওই বুথের দায়িত্বে থাকা ভোটকর্মীদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। ইতিমধ্যেই এই ঘটনার রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। অন্যদিকে এহেন ঘটনায় নতুন করে কাউকে ওই বুথের বিজেপির এজেন্টের দায়িত্ব দেওয়া হবে কি না, তা এখনও স্পষ্ট করে জানায়নি বিজেপি।

Advt

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...