Friday, June 12, 2026

শান্তিনগরে অশান্তি : তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তেজনা

Date:

Share post:

পঞ্চম দফার সকাল থেকেই রণক্ষেত্রের চেহারা নিল সল্টলেকের শান্তিনগর। তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত সল্টলেক। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ-কেন্দ্রীয় বাহিনী। সকাল ১০ টা নাগাদ শুরু হয় এই সংঘর্ষ।

তৃণমূল-বিজেপি দুই পক্ষের মধ্যে চলে ইটবৃষ্টি, হাতাহাতি। উভয়পক্ষেরই বেশ কয়েকজন আহত। বুথের কাছে অবৈধ জমায়েত, ভোটারদের বাধা দেওয়া অভিযোগ থেকে গন্ডগোলের সূত্রপাত। পরিস্থিতির সামান্য উন্নতি হতেই মাইকিং করে জমায়েত হটানোর চেষ্টা করা হয়। ভোটারদের বুথে যাওয়ার ব্যবস্থা করে দেওয়ার পাশাপাশি বহিরাগতদের এলাকা থেকে বের করে দেয় পুলিশ।

আরও পড়ুন-বিজেপির পোলিং এজেন্টের রহস্যজনক মৃত্যু, রিপোর্ট তলব কমিশনের

তৃণমূলের অভিযোগ, BJP আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালিয়েছে তাঁদের উপর। পালটা বিজেপির অভিযোগ, তৃণমূলের তরফে ২ তারিখের পর তাঁদের দেখে নেওয়ার হুমকি দেওয়া হয়েছে মারধরও করা হয়েছে। ঘটনাস্থলে পৌঁছন বিধাননগরের বিজেপি প্রার্থী সব্যসাচী দত্ত ও তৃণমূল প্রার্থী সুজিত বসু। সব্যসাচীর অভিযোগ, বিধাননগর দক্ষিণ থানার এসআইয়ের নেতৃত্বে পরিকল্পনা মাফিকভাবেই মারধর করা হয়েছে। পালটা দিয়ে সুজিত বলেছেন, বহিরাগত নিয়ে এসে এলাকায় অশান্তি ছড়াচ্ছে বিজেপি।

Advt

Related articles

সাইয়ের প্রকল্প বাস্তবায়নে জোর, ডুরান্ড কমিটির সঙ্গে বৈঠকে ক্রীড়ামন্ত্রী

ক্রীড়া দফতরের দায়িত্ব নিয়েই দ্রুত কাজ শুরু করে দিলেন ইন্দ্রনীল খাঁ(Dr.Indranil Khan)। শুক্রবার দফায় দফায় বৈঠক সারলেন রাজ্যের...

ক্রীড়া চিকিৎসা ও প্রযুক্তির মেলবন্ধন: অনুষ্ঠিত হল ‘স্পোর্টসমেড ২০২৬’ আন্তর্জাতিক সেমিনার

শুক্রবার কলকাতায় অনুষ্ঠিত হল একটি উচ্চপর্যায়ের আন্তর্জাতিক সেমিনার— 'স্পোর্টসমেড: ফ্রম পারফরম্যান্স টু প্রিভেনশন' (SportsMed: from Performance to Prevention:...

মুখ্যমন্ত্রীর নজরে BGBS-এর ৬৩৫ কোটি টাকার বরাত!

BGBS-এ এলাহী খরচ। একটি নির্দিষ্ট ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থাকেই বরাত। নতুন সরকারের আতসকাচের চলায় তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে...

গ্রেফতার হবেন ইন্দ্রনীল ও তাঁর স্ত্রী! কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ

গ্রেফতার হতে পারেন- এই আশঙ্কায় প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন (Indranil Sen) এবং তাঁর স্ত্রী আগাম জামিনের আবেদন জানিয়েছেন...