Monday, April 6, 2026

তৃণমূল প্রার্থীর গাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ, ব্যাপক উত্তেজনা রানাঘাটে

Date:

Share post:

রাজ্যে পঞ্চম দফা ভোটের আগে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে নদিয়ার রানাঘাটে (Ranaghat)। তৃণমূল (TMC) প্রার্থী সমীর পোদ্দারের গাড়িকে লক্ষ্য করে ব্যাপক বোমাবাজির (Bombing) অভিযোগ উঠেছে। রানাঘাট উত্তর পূর্ব বিধানসভা এলাকায় এই বোমাবাজির ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে ভোটারদের মধ্যে।

জানা গিয়েছে, নির্বাচন সংক্রান্ত কাজ গতকাল, শুক্রুবার রাতে বাড়ি ফিরছিলেন তৃণমূল প্রার্থী সমীর পোদ্দার। বাড়ি ফেরার পথে কৈখালী এলাকা দিয়ে তাঁর গাড়ি যাওয়ার সময় হঠাৎই গাড়ির উপর দুটি বোমা ছোড়া হয় বলে অভিযোগ। বোমার আওয়াজে কেঁপে ওঠে এলাকা। অল্পের জন্য রক্ষা পান তৃণমূল প্রার্থী। অভিযোগের তির বিজেপির (BJP) দিকে।

আরও পড়ুন- ভোট শুরুর আগেই রক্তাক্ত বর্ধমান,এজেন্টকে মারধরের অভিযোগ

দলীয় প্রার্থীর উপর বোমা ছোঁড়ার ঘটনার প্রতিবাদে রানাঘাট বগুলা সড়কে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূল কর্মী—সমর্থকরা। বোমাবাজির খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছে হাঁসখালি থানার বিশাল পুলিশ বাহিনী।

উল্লেখ্য, এই রানাঘাট উত্তর-পূর্ব কেন্দ্রে বিজেপি প্রার্থীর সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের পাত পেড়ে খাওয়ার অভিযোগ উঠেছিল।

আরও পড়ুন- প্রথমবার ভোটারদের জন্য বিশেষ বার্তা দিয়ে টুইট প্রধানমন্ত্রীর

Related articles

‘নিজেদের এতটাও উঁচুতে রাখবেন না,’ কমিশন নিযুক্ত মুখ্যসচিবকে নজিরবিহীন ভর্ৎসনা সুপ্রিম কোর্টের! নির্দেশ ক্ষমা চাওয়ার

নির্বাচন কমিশন নিযুক্ত রাজ্যের নতুন মুখ্যসচিবের ভূমিকা নিয়ে নজিরবিহীন অসন্তোষ প্রকাশ করল সুপ্রিম কোর্ট। মালদার মোথাবাড়িতে বিচারকদের দীর্ঘক্ষণ...

IPL: বাদশা দর্শনে বাধা বৃষ্টি, চেনা চিত্র উধাও ইডেনের

ভোটের মরশুমে আইপিএলের প্রথম ম্যাচে হাউসফুল ছিল ইডেন। সোমবার সন্ধ্যায় শাহরুখ খানের আগমনেও ইডেন কানায় কানায় পূর্ণ হল...

স্থানীয় বাসিন্দা গৌতম দেবকে জেতান, পাশে পাবেন: শিলিগুড়িতে বিজেপির সাংসদ-বিধায়ককে নিশানা অভিষেকের

এলাকার সাংসদ, বিধায়ক বেশির ভাগ সময়েই বাইরে থাকেন। ফলে ব্যাহত হয় উন্নয়ন। সেই বাধা কাটাতে দলীয় প্রার্থী গৌতম...

বাদ গেল পূর্ব বর্ধমানের সেই রেণু খাতুনের নামও

ভোটার তালিকা থেকে নাম বাদ গেল সেই রেণু খাতুনের। চার বছর আগে স্বামী সন্দেহের বশে হাতের কব্জি কেটে...