Saturday, April 4, 2026

দুমকা ট্রেজারি মামলায় অবশেষে জামিন পেলেন লালুপ্রসাদ যাদব

Date:

Share post:

দুমকা ট্রেজারি মামলায় অবশেষে জামিন পেলেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদব। এই মুহূর্তে দিল্লির এইমসে চিকিৎসাধীন রয়েছেন রাষ্ট্রীয় জনতা দলের সুপ্রিমো।

পশুখাদ্য মামলায় ২০১৭ সালের ডিসেম্বর মাস থেকেই জেলে লালুপ্রসাদ। তবে অবশেষে দুমকা ট্রেজারি মামলায় তাঁকে জামিন দিয়েছে ঝাড়খণ্ড হাইকোর্ট। গত ১৯ ফেব্রুয়ারি লালু প্রসাদের জামিনের আর্জি খারিজ করে দিয়েছিল কোর্ট। গত জানুয়ারি মাসেই লালুর শারীরিক অবস্থার অবনতির জন্য তাঁকে দিল্লি নিয়ে যাওয়া হয়েছিল।

আরও পড়ুন-চাকদহে বুথের সামনে থেকে আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার নির্দল প্রার্থী

দুমকা ট্রেজারি মামলা কী?

১৯৯১ সাল থেকে ১৯৯৬ সালে মুখ্যমন্ত্রী থাকাকালীন বিহারের পশুপালন দফতরের মাধ্যমে ঝাড়খণ্ডের দুমকা ট্রেজারি থেকে ৩.১৩ কোটি টাকা গায়েব করে দেওয়ার অভিযোগ ওঠে লালু প্রসাদ যাদবের বিরুদ্ধে। দুমকা কোষাগার থেকে ৩ কোটি ১৩ লক্ষ টাকা সরিয়ে নেওয়ার অভিযোগে দুই ধারায় ৭ বছরের জেল হয়েছিল লালুপ্রসাদ যাদবের। এবার একে একে এই বিষয়ের চারটি মামলা থেকেই মুক্তি পেলেন তিনি।

Advt

Related articles

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...