Tuesday, June 16, 2026

সল্টলেকের নয়াপট্টিতে সব্যসাচী দত্তকে ঘিরে বিক্ষোভ

Date:

Share post:

ফের অশান্তি সল্টলেকে । সল্টলেকের নয়াপট্টিতে সব্যসাচী দত্তকে ঘিরে বিক্ষোভ। পঞ্চম দফার নির্বাচনের দিন সকাল থেকেই সল্টলেকের শান্তিনগরে বিক্ষিপ্ত গোলমাল  শুরু হয় বলে অভিযোগ। তারপরে ফের গোলমাল শুরু হয় নয়াপট্টি এলাকায়।  অভিযো্গ, বিজেপি  প্রার্থী সব্যসাচী দত্ত ভোটারদের প্র্ভাবিত করছেন। ভোটারদের ভয় দেখাচ্ছেন। তৃণমূল কর্মী সমর্থকরা এই অভিযোগে সব্যসাচী দত্তকে দীর্ঘক্ষণ ঘেরাও করে রাখে  বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। প্রতিবাদে বিজেপি কর্মীরা পাল্টা বিক্ষোভ-অবরোধ দেখাতে শুরু করে।  খবর পেয়েই ঘটনাস্থলে চলে আসে কেন্দ্রীয় বাহিনী।  বড় কোনো অশান্তি হ ওয়ার আগেই পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে বাহিনী। যদিও এখন  পর্যন্ত কেউ  এই ঘটনায় গ্রেফতার হয়েছে বলে জানা যায়নি।  যদিও বিজেপি প্রার্থী সব্যসাচী দত্ত এই  অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন। তাঁর দাবি তৃণমূল ভয় পেয়েছে। তৃণমূলের পায়ের তলার মাটি সরে গেছে। তাই তারা এইসব মিথ্যে অভিযোগ দিচ্ছে। তাদের সব দাবিই ভিত্তিহীন।

 

Advt

Related articles

গ্রেফতার তৃণমূলের শিক্ষক সংগঠনের নেতা মইদুল

আত্মহত্যায় প্ররোচনা মামলায় গ্রেফতার করা হল তৃণমূলের (TMC) শিক্ষক সংগঠনের নেতা মইদুল ইসলামকে (Maidul Islam)। ঘটনা ২০২২ সালের।...

ইউক্রেনে ফের রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, ক্ষতিগ্রস্ত ঐতিহাসিক ডরমিশন ক্যাথেড্রাল!

থামছে না রাশিয়া-ইউক্রেন সংঘর্ষ (Russia - Ukraine Conflict), সোমবার রাতভর হামলায় এবার রুশ ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ল ইউক্রেনের রাজধানী...

স্পেনকে রুখে দিয়ে চোখে জল, ৪০ বছরের কেপ ভার্দের গোলরক্ষকের জীবন অনুপ্রাণিত করবে আপনাকেও

স্বপ্নকে বাস্তবে পরিণত করে ফেলা একটা দেশ আজ হইচই ফেলে দিয়েছে। হেভিওয়েট স্পেনকে আটকে দিয়েছে কেপ ভার্দে। বলা...

আজ উত্তরবঙ্গ সফর মুখ্যমন্ত্রীর, প্রশাসনিক বৈঠক কার্শিয়াঙে

পাহাড়ের মন পেতে বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari) মঙ্গলবার উত্তরবঙ্গ সফরে রওনা দেবেন। আজই দার্জিলিং...