Tuesday, June 16, 2026

চাহারের প্রশংসায় রবি শাস্ত্রী

Date:

Share post:

শুক্রবার পাঞ্জাব কিংসের( Punjab kings) বিরুদ্ধে চার উইকেট নিয়ে, চেন্নাই সুপার কিংসকে( chennai super kings) চলতি আইপিএলে জয়ের রাস্তা দেখিয়েছেন দিপক চাহার( deepak chahar)। সিএসকের এই মিডিয়াম পেসারকে নিয়ে ম‍্যাচ শেষে প্রশংসাও করেছেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। এবার দিপক চাহারের প্রশংসা করলেন ভারতীয় দলের কোচ রবি শাস্ত্রী।

চাহারের পারফরম্যান্স দেখে উচ্ছ্বসিত শাস্ত্রী। ভারতীয় দলের হেড কোচ এদিন টুইট করে লেখেন, “নিয়ন্ত্রণ রেখে দু’দিকে ভাল সুইং এখনও সেরা প্রতিপক্ষকেও ঘায়েল করতে পারে। আবারও সেটা প্রমাণ হল। অসাধারণ!”

১৩ রানে চার উইকেট নিয়ে কে এল রাহুলদের রানের সংখ্যা বাড়াতে দেননি চাহার। ম‍্যাচে এমন বোলিং করতে পেরে খুশি তিনি। এদিন ম্যাচের সেরার পুরস্কার নিতে এসে চাহার বলেন,”প্রথম উইকেটটা আমাকে সব চেয়ে আনন্দ দিয়েছে। স্বপ্নের বল। স্বপ্নের আউটসুইঙ্গার। মিডল স্টাম্পে পড়ে অফস্টাম্পে আঘাত করল।”

আরও পড়ুন:টি-২০ বিশ্বকাপের জন্য ভেন‍্যু ঠিক করে ফেলল বিসিসিআই

Advt

Related articles

কলেজে তোলাবাজি রুখতে ‘স্যাঁটা গরম’ করার হুঁশিয়ারি শিক্ষামন্ত্রীর! কোথা থেকে এলো এই শব্দ?

কলেজে ভর্তি প্রক্রিয়ায় দুর্নীতি ও টাকার খেলা রুখতে প্রকাশ্যেই ‘স্যাঁটা গরম’ করার হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের নতুন উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ...

ত্রাণের আড়ালে আপত্তিকর সামগ্রী? অনন্যার কার্যালয় ভাঙচুর করে চক্রান্তের অভিযোগ বিজেপির

১০৯ নম্বর ওয়ার্ডের কার্যালয় ঘিরে বিতর্ক। কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়টি আদৌ সাধারণ মানুষের কাজের জন্য নাকি অন্য কোনও...

পশ্চিমবঙ্গ দিবসে স্কুলগুলোকে ছবি পাঠানোর ফতোয়া, নজরদারির অভিযোগে সরব শিক্ষক মহল

শিক্ষাঙ্গনে এবার নয়া নির্দেশিকাকে কেন্দ্র করে শুরু হলো জোর বিতর্ক। রাজ্যের সমস্ত সরকারি, সরকার পোষিত এবং সাহায্যপ্রাপ্ত স্কুলে...

নিয়োগ মামলা: ইডি দফতরে টানা ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, তদন্তে সহযোগিতার বার্তা অভিষেকের

প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় ইডি দফতরে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার সল্টলেকের সিজিও...