Saturday, April 4, 2026

ভাঙড়ের তৃণমূল প্রার্থী রেজাউল করিমের নির্বাচনী এজেন্ট নান্নু হোসেন প্রয়াত

Date:

Share post:

প্রয়াত ভাঙড়ের তৃণমূল প্রার্থী রেজাউল করিমের নির্বাচনী এজেন্ট তথা তৃণমূল নেতা নান্নু হোসেন। শনিবার রাতে হঠাৎই তাঁর বুকে ব্যথা এবং শ্বাসকষ্ট শুরু হয়। রাতেই কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলে রবিবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ মৃত্যু হয় তাঁর।

আরও পড়ুন-বিজেপির জয় নিয়ে এখনো আত্মবিশ্বাসী দিলীপ ঘোষ

মৃত্যুকালে নান্নু হোসেনের বয়স হয়েছিল ৫৩। ১৯৮৮ সালে কংগ্রেসের হাত ধরে রাজনীতিতে আসেন নান্নু। তারপর তৃণমূলে যোগ দেন তিনি। পরবর্তীকালে জেলা পরিষদের সদস্যও হন তিনি। দক্ষিণ ২৪ পগণার ভাঙড়ের রাজনীতিতে বরাবর গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন নান্নু। তৃণমূলের সংগঠন দেখার পাশাপাশি ভাঙড়ের প্রত্যেকটি নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতেন তৃণমূলের এই বর্ষীয়ান নেতা। এ বারের ভোটেও কাজ করেছিলেন তিনি।

গতকাল করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছেন নন্দীগ্রামের সিপিএম প্রার্থী মীনাক্ষি মুখোপাধ্যায়ের নির্বাচনী এজেন্ট নির্মল জানা। এর আগে সামশেরগঞ্জ, জঙ্গিপুরের সংযুক্ত মোর্চার প্রার্থী এবং তৃণমূল নেতা আবদুর রহমান মারা গিয়েছেন। এখনও পর্যন্ত রাজ্যে করোনা আক্রান্ত ৭ প্রার্থী। মৃত্যু হয়েছে কংগ্রেস প্রার্থী রেজাউল হক ও আরএসপি প্রার্থী প্রদীপ নন্দীর।

 

Advt

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...