Saturday, June 20, 2026

করোনার জেরে বন্ধ করে দেওয়া হলো অযোধ্যার রাম নবমীর মেলা

Date:

Share post:

লাগামছাড়া করোনাভাইরাসের (coronavirus) সংক্রমনের জেরে বন্ধ করে দেওয়া হলো অযোধ্যার রামনবমী মেলা(ramnavami mela of Ayodhya)। কুম্ভ মেলা থেকে শিক্ষা নিয়েই উত্তরপ্রদেশের যোগী সরকারের এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে। করোনার জেরে এ নিয়ে পরপর দুবছর রামনবমী মেলা বন্ধ রাখল যোগী সরকার। গত বছরও করোনা-আবহে অযোধ্যায় রামনবমী মেলা হয়নি।

ইতিমধ্যেই কুম্ভ মেলায় জড়ো হওয়া হাজার হাজার পুণ্যার্থীর মধ্যে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে। কুম্ভ মেলায় সংক্রমণ এতটাই মারাত্মক হারে ছড়িয়েছে যে হরিদ্বার কুম্ভ থেকে আগত পুণ্যার্থীদের অযোধ্যা মন্দিরে ঢোকার ছাড়পত্র পর্যন্ত দেওয়া হচ্ছে না। প্রশাসনের তরফে পুণ্যার্থীদের স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে সবাই বাড়িতে রাম নবমী উৎসব পালন করুন । কোনো মন্দিরে কোনওরকম জমায়েত করা যাবে না। জেলা শাসক অনুজ কুমার ঝা সংবাদমাধ্যমকে জানিয়েছেন,, করোনা শৃঙ্খল ভাঙাই এখন প্রশাসনের অন্যতম প্রধান লক্ষ্য। তাই অযোধ্যায় কোনওরকম জমায়েত করা যাবে না।

Advt

Related articles

ছাত্রকে শাসন করায় শিক্ষকের বিরুদ্ধে মামলা, জামিন পেতেই ফুল-মালায় মাস্টারমশাইকে বরণ

ছাত্র স্কুলে সঠিক আচরণ না করাই শিক্ষক তাঁকে শাসন করেছিলেন। এতেই ক্ষুব্ধ পড়ুয়ার বাড়ির লোকেরা মামলা দায়ের করেন...

ইংল্যান্ড সিরিজেও নেই হার্দিক! কোহলির ফিটনেস নিয়েও প্রশ্ন

চোটের সমস্যা যেন পিছু ছাড়ছে না ভারতীয় দলকে। চোটের জন্য আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের(ODI) সিরিজ থেকে আগেই ছিটকে গিয়েছেন...

পশ্চিমবঙ্গ দিবস-শ্যামাপ্রসাদ ভূমিকা রাখা হোক পাঠ্যবইয়ে: দাবি সুকান্তর, আর্জি আরও ২ মন্ত্রীর

কেন ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস? শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের (Shyamaprasad Mukharjee) ভূমিকা কী? এ বিষয় নিয়ে একটা চ্যাপ্টার পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত...

সোশ্যাল মিডিয়ায় ‘একেন বাবু’র রাজনৈতিক পোস্ট! সতর্ক করলেন অনির্বাণ 

তারকাদের নাম ছবি ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো অ্যাকাউন্ট নতুন কিছু নয়। এবার সেই তালিকায় জুড়ে গেল অনির্বাণ...