Saturday, April 4, 2026

ভ্যাকসিনের জোগান বাড়াতে মোদিকে চিঠি মমতার

Date:

Share post:

রাজ্যে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অবিলম্বে ভ্যাকসিনের জোগান বাড়ানো এবং নিয়মিত করার দাবি জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)৷ একই সঙ্গে করোনার চিকিৎসায় গুরুত্বপূর্ণ দু’টি ওষুধেরও অবিলম্বে জোগান বাড়ানোর দাবি জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷ পাশাপাশি অক্সিজেনের সরবরাহে যাতে কোনও সমস্যা না হয়, সেই বিষয়টি দেখার জন্য প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছেন মুখ্যমন্ত্রী ৷
চিঠিতে মুখ্যমন্ত্রী অভিযোগ করেছেন, সরাসরি রাজ্য সরকারের মাধ্যমে ভ্যাকসিন দেওয়ার অনুমতি চেয়ে গত ২৪ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছিলেন তিনি৷ কিন্তু সেই অনুমতি এখনও মেলেনি৷ অথচ কেন্দ্রীয় সরকার যে ভ্যাকসিন সরবরাহ করছে তা সংখ্যায় অপর্যাপ্ত এবং জোগানও অনিয়মিত৷ যার ফলে রাজ্য অগ্রণী ভূমিকা নিলেও টিকাকরণের গতি কমছে৷ চিঠিতে মুখ্যমন্ত্রী স্পষ্ট লিখেছেন, ‘কলকাতার মতো ঘনবসতিপূর্ণ এলাকায় দ্রুত হারে এবং নির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী টিকাকরণ চালানোটা খুবই গুরুত্বপূর্ণ৷ কিন্তু কেন্দ্রীয় সরকারের তরফে ভ্যাকসিনের সরবরাহ অপর্যাপ্ত এবং অনিয়মিত৷ যার ফলে আমাদের রাজ্যের টিকাকরণ কর্মসূচিতে নেতিবাচক প্রভাব পড়ছে৷ আমাদের আরও ২.৭ কোটি মানুষকে ভ্যাকসিন দিতে হবে, তার জন্য ৫.৪ কোটি ডোজ ভ্যাকসিন প্রয়োজন৷ রাজ্য যাতে প্রয়োজনীয় সংখ্যক ভ্যাকসিন পায়, তার জন্য অবিলম্বে আপনাকে হস্তক্ষেপ করতে অনুরোধ করছি৷’

Advt

 

Related articles

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...