Sunday, April 12, 2026

মিমির সঙ্গে সেলফি! সরিয়ে দেওয়া হল পোলিং অফিসারকে

Date:

Share post:

ভাষার তারতম্য হতে পারে, কিন্তু হাতের নাগালে স্বপ্নের নায়িকা! কর্তব্য চুলোয় যাক, এই সুযোগ ছাড়া মানে হাতের লক্সমি পায়ে ফেলা! তাই অটোগ্রাফ নেওয়া বা তাঁর সঙ্গে সেলফি তোলার লোভ সামলানো কঠিন। আর এই লোভই কার্যত কাল হল জলপাইগুড়ির বিধানসভা কেন্দ্রের পান্ডাপাড়া বুথের দায়িত্বে থাকা পোলিং অফিসারের। শাস্তিও পেতে হলো তাঁকে। অন্যদিকে, দমদম বৈদ্যনাথ বয়েজ স্কুলে সিলেটের সঙ্গে সেলফি তুলে কাঠ গড়ায় কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ান। যদিও উপযুক্ত তথ্য-প্রমাণ না মেলায় তাঁকে শাস্তি দিতে পারেনি কমিশন।

রাজ্যজুড়ে নজিরবিহীন ম্যারাথন ভোট গ্রহণ পরে শনিবার ছিল পিঞ্চম দফা। আর এখানেই ভোট চলাকালীন দায়িত্বে অবহেলা করে তৃণমূলের সাংসদ-অভিনেত্রী মিমি চক্রবর্তীর সঙ্গে সেলফি তোলার অপরাধে নির্বাচনী প্রক্রিয়ার দায়িত্ব থেকে অপসারিত করা হল অভিযুক্ত ওই পোলিং অফিসারকে।

ঠিক কী ঘটেছিল?

জানা গিয়েছে, শনিবার দুপুরে ঘটনাটি ঘটে জলপাইগুড়ি বিধানসভা কেন্দ্রের পান্ডাপাড়া জুনিয়র বেসিক স্কুলের ১৭/১৫৫ নম্বর বুথে। ওই বুথের ভোটার অভিনেত্রী মিমি। সেই হিসেবে এদিন দুপুরে ভোট দিতে গিয়েছিলেন তিনি। আর তাঁকে দেখেই সেলফি তোলার জন্য ওই পোলিং অফিসার-সহ বেশ কয়েকজন ভোটকর্মী ভোটগ্রহণ কেন্দ্রের মধ্যেই সেলফি তোলার জন্য এগিয়ে যান। তা বুঝতে পেরেই মিমি প্রথমটায় তাঁদের নিষেধ করে বলেন, “আরে করছেন টা কী? আপনার চাকরিটাও যাবে, আর আমার চাকরিটাও যাবে।” ফলস্বরূপ, ওই পোলিং অফিসারকে বুথের দায়িত্ব থেকে সরিয়ে দেয় নির্বাচন কমিশন।

আরও পড়ুন- ধর্মীয় উস্কানিতে বাজিমাত করার চেষ্টা: নজরুলকে কেন অসম্মান বিজেপির!

Advt

Related articles

ভোটাধিকার রক্ষার তাগিদে নাগরিক মিছিল দেশবাঁচাও গণমঞ্চের

ফের সাম্প্রদায়িকতা ও ভোটাধিকার রক্ষার স্বার্থে পথে নামলো দেশবাঁচাও গণমঞ্চ। ধর্মের নামে ভোট চাইতে আসা বিজেপি ও আরএসএসকে...

রন্ধনশিল্পী থেকে বিনিয়োগকারী আশা, সুরসম্রাজ্ঞীর সম্পত্তির পরিমাণ জানলে অবাক হবেন

সুরের জগতে শোকের ছায়া, রবিবার সকালে প্রয়াত কিংবদন্তি আশা ভোঁসলে (Asha Bhosle)। শিল্পীর স্মৃতিচারণায় ভারাক্রান্ত ভারতীয় সঙ্গীত জগত...

গণনা কেন্দ্রে লোডশেডিং হবে না: প্রচারে জনসুনামি থেকে হুঁশিয়ারি অভিষেকের

ভোটার তালিকা থেকে বাংলার ন্যায্য ভোটারদের হিসাব করে বাদ দিয়েই বিধানসভা নির্বাচন বিজেপির থালায় সাজিয়ে দিতে চলেছে নির্বাচন...

দিনক্ষণ চূড়ান্ত নীতীশের ইস্তফার! কে হবেন বিহারের পরবর্তী মুখ্যমন্ত্রী

নীতীশ কুমার (Nitish Kumar) রাজ্যসভায় যাওয়ার খবর ছড়িয়ে পড়তেই, বিহারে (Bihar) মুখ্যমন্ত্রী কে হবেন এই নিয়ে জল্পনা তুঙ্গে...