Saturday, April 4, 2026

ভারতে করোনার গ্রাফ ঊর্ধ্বমুখী, বাতিল ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসনের সফর

Date:

Share post:

ভারতে করোনার গ্রাফ ঊর্ধ্বমুখী। দ্রুত গতিতে বাড়ছে সংক্রমণ। প্রতিদিন ২ লক্ষের বেশি আক্রান্তের সংখ্যা। এই পরিস্থিতিতে ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন ভারত সফর বাতিল করলেন। সোমবার ব্রিটিশ বিদেশ মন্ত্রক সূত্রে এ খবর জানা গিয়েছে।

২৫ এপ্রিল ৩ দিনের জন্য ভারত সফরে আসার কথা ছিল ব্রিটিশ প্রধানমন্ত্রীর। বিদেশ মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ভারত-ব্রিটেন কূটনৈতিক, বাণিজ্যিক এবং প্রতিরক্ষা সংক্রান্ত বিষয়ে আলোচনার পাশাপাশি ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সুরক্ষার বিষয়টিও জনসনের সফরের অন্যতম উদ্দেশ্যে ছিল।

আরও পড়ুন-ভারত সহ ৩ দেশের সঙ্গে উড়ান সংযোগ বিছিন্ন হংকং-এর

উল্লেখ্য, ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে বরিস জনসনের ভারত সফরে আসার কথা ছিল। কিন্তু সেই সময় ব্রিটেনে করোনার নতুন স্ট্রেন ছড়াতে শুরু করে। সেখানে হু হু করে বাড়তে থাকে আক্রান্তের সংখ্যা। মৃতের সংখ্যাও ক্রমশই বাড়ছিল। ফলে সেই সময় ভারত সফর বাতিল করতে হয়েছিল। তবে এবার ভারতে করোনার বাড়-বাড়ন্তের জন্য ভারত সফর বাতিল করলেন জনসন।

Advt

Related articles

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...