Saturday, June 27, 2026

ভারত সহ ৩ দেশের সঙ্গে উড়ান সংযোগ বিছিন্ন হংকং-এর

Date:

Share post:

ভারতে করোনার বাড়-বাড়ন্ত। এ দেশের সঙ্গে ১৪ দিনের জন্য উড়ান সংযোগ বিচ্ছিন্ন করল হংকং। ২০ এপ্রিল থেকে আগামী ৩ মে পর্যন্ত ভারতের সঙ্গে সংযোগকারী সমস্ত উড়ান বাতিল করল হংকং। রবিবার এমনটাই জানিয়েছে দেশের উড়ানমন্ত্রক। মোট ৩ দেশের সঙ্গে উড়ান সংযোগ বিচ্ছিন্ন করেছে হংকং।

উড়ানমন্ত্রক সূত্রে খবর, শুধুমাত্র ভারত নয়, পাকিস্তান এবং ফিলিপিন্সেরও সমস্ত উড়ান ৩ মে অবধি বাতিল করা হয়েছে। অর্থাৎ এই ১৪ দিন হংকং থেকে কোনও বিমান তিন দেশে আসবে না এবং এই দেশগুলি থেকেও বিমান সে দেশে যাবে না।

আরও পড়ুন-লাগামছাড়া করোনা সংক্রমণ, আজ থেকেই দিল্লিতে জারি লকডাউন

রবিবার ভিস্তারার মুম্বই থেকে হংকংগামী একটি বিমানের তিন যাত্রীর কোভিড রিপোর্ট পজিটিভ আসে। এর আগে ভিস্তারার দিল্লি-হংকংগামী বিমানেও ৪৭ জনের রিপোর্ট পজেটিভ আসায় ৬ এপ্রিল থেকে ১৯ এপ্রিল পর্যন্ত সেই রুটের উড়ান বন্ধ রাখা হয়েছিল। একমাসের মধ্যে ৫০ জন যাত্রীর দেহে করোনা সংক্রমণ মিলতেই দুটি রুটের সমস্ত বিমান আগামী ৩ মে অবধি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Advt

Related articles

কুণাল-কল্যাণ-মহুয়াদের নীতিগত অবস্থানকে কুর্নিশ জহর সরকারের

দলের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছাড়ছিলেন প্রাক্তন আমলা জহর সরকার (Jawhar Sarkar)। এবার বিধানসভা নির্বাচনের...

জন্মদিনে রুক্মিণীর জন্য কী বিশেষ বার্তা ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’র!

অভিনেত্রী রুক্মিণী মৈত্রর (Rukmini Maitra) জন্মদিনে সকাল থেকেই অনুগামীদের শুভেচ্ছা বার্তাই ভরে উঠে সোশ্যাল মিডিয়া (Social Media)। তবে...

গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র? তারাতলা বিপর্যয়ে ফিরহাদ-সহ ২ কাউন্সিলরের বিরুদ্ধে থানায় অভিযোগ

আর কিছুক্ষণের মধ্যেই কি গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম! তারাতলায় নির্মীয়মাণ গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার আইনি বিপাকে...

যুদ্ধবিরতিতেও থামেনি সংঘাত! ফের মুখোমুখি ইরান-আমেরিকা

যুদ্ধবিরতির পর আবারও মুখোমুখি ইরান-আমেরিকা (Iran-US), বাড়ছে মধ্যপ্রাচ্যের (Middle East)উত্তেজনা। ইরানের (Iran) অভিযোগ, তাদের দক্ষিণ উপকূলের নজরদারি কেন্দ্রগুলিতে...