Wednesday, June 24, 2026

সিনেমাপ্রেমীদের জন্য মুক্তিপেল “পাগলী তোর জন্য”

Date:

Share post:

কলকাতার বিখ্যাত এক প্রমোটারের একমাত্র আদরের মেয়ে রিয়া বন্ধুদের সাথে পাহাড়ে ঘুরতে গিয়ে এক দুর্ঘটনার সম্মুখীন হয়। পাহাড়ে এক গভীর খাদে সে আটকে যায়। অচৈতন্য অবস্থায় স্থানীয় এক খবরের কাগজ বিক্রেতা কানাই অচৈতন্য রিয়াকে নিজের বাড়িতে নিয়ে আসে। ডাক্তার জানায় রিয়ার জ্ঞান ফিরলেও সে তার সব পুরানো স্মৃতি ভুলে গেছে। রিয়াকে নিয়ে কানাই পড়ে মহাবিপদে। সে ভেবে পায় না রিয়াকে নিয়ে কি করবে? রিয়ার শেষ পরিণতি কি হয়েছিল তাই নিয়ে বাংলা ছবি “পাগলী তোর জন্য”।

আরও পড়ুন-খাবার, বাড়ি ফেরার পয়সা পর্যন্ত নেই, সার্কাসে কাজ করা ৫ তরুণীর আত্মহত্যার চেষ্টা

শুক্রবার শিয়ালদহ ছবিঘর সিনেমাহলে এই ছবির প্রিমিয়ার শো হয়ে গেল। এদিন উপস্থিত ছিল ছবির কলাকুশলীরা। সানরাইজ মুভিজের প্রথম নিবেদন বাপ্পাদিত্য বন্দ্যোপাধ্যায়ের চিত্রনাট্য ও পরিচালনায় মুক্তি পেল এক মিষ্টি প্রেমের ছবি “পাগলী তোর জন্য”। ছবির চিত্রগ্রহন করেছেন পার্থ রক্ষিত। ছবিটির সংগীত পরিচালনা করেছেন অশোক দাস। ছবিতে গানগুলো গেয়েছেন শান, আকৃতি কক্কড়,রাঘব চ্যাটার্জী, সপ্তক এবং স্বাগতা। ছবিতে অভিনয় করেছেন অরুন ব্যানার্জী, রমেন রায় চৌধুরী, গৌরীনাথ ব্যানার্জী, জয় গাঙ্গুলি, রাজু, রিন্টু, অনামিকা সাহা,স্বান্তনা বসু, নবাগতা হিমিকা এবং নবাগত সুরাজ।

Advt

Related articles

মোদি সরকার গায়ের জোরে বাড়াল ৩ ভ্যাকসিনের দাম!

জ্বালানির পর এবার বাড়ল ভ্যাকসিনের দাম। বিসিজি, মিজলস-রুবেলা এবং মিজলস—এই তিনটি অপরিহার্য ভ্যাকসিনের সিলিং প্রাইস বাড়িয়ে দিল মোদি...

বিজেপি অফিসে ডেকে মোটা টাকার হুমকি, আত্মঘাতী ব্লক তৃণমূল নেতা

বিজেপি পার্টি অফিসে (BJP party office) ডেকে মোটা অঙ্কের টাকা দাবি ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিজেপি...

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...