Wednesday, June 24, 2026

করোনাকে পরোয়া নেই, বঙ্গে কোনও জনসভা বাতিল করছেন না নরেন্দ্র মোদি

Date:

Share post:

রাজ্যে বাড়তে থাকা করোনা পরিস্থিতিকে(padna situation) নজরে রেখে কলকাতায় বড় কোনো নির্বাচনই জনসভা না করার সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী(chief minister) মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। বঙ্গে জনসভা বাতিলের সিদ্ধান্ত আগেই জানিয়ে দিয়েছেন সাংসদ রাহুল গান্ধী(Rahul Gandhi)। একই পথে হেঁটেছে সংযুক্ত মোর্চাও। তবে এবার বাংলা দখলের লক্ষ্যে বড়ই বেপরোয়া গেরুয়া শিবির। ফলস্বরূপ যাই হয়ে যাক না কেন বঙ্গে একটি জনসভাও বাতিল করছেন না দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। সম্প্রতি এমনটাই জানা গেল বিজেপি সূত্রে(BJP)।

বঙ্গে এখনো বাকি আছে তিন দফার নির্বাচন। আর এই তিন দফায় এখনো চারটি জনসভা করার কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। তবে সাম্প্রতিক করোনা পরিস্থিতির দিকে নজর রেখে এই সভা গুলি বিকল্প কোনও ব্যবস্থা করা যায় কিনা তা নিয়ে একটি গুঞ্জন শুরু হয়েছিল। প্রস্তাব ছিল করোনা পরিস্থিতিতে মাথায় রেখে ভার্চুয়াল জনসভা করে বঙ্গে প্রচার করা যায় কিনা। তবে বাংলা দখলে মরিয়া বিজেপি কোনরকম ভার্চুয়ালের পথে হাঁটতে নারাজ। পূর্বের জনসভা গুলির মত আগামী চারটি জনসভা একেবারে প্রকাশ্যে জনসমাগম সহ হবে বলে জানা গিয়েছে বিজেপি সূত্র। স্বাভাবিকভাবেই এই ঘটনায় প্রশ্ন উঠতে শুরু করেছে বঙ্গে ক্ষমতা দখলে বিজেপি এতটাই মরিয়া যে মানুষের জীবনকে পরোয়া করতে রাজি নয় তারা?

আরও পড়ুন:ভারত সহ ৩ দেশের সঙ্গে উড়ান সংযোগ বিছিন্ন হংকং-এর

উল্লেখ্য, রাজ্যের করোনা পরিস্থিতির দিকে নজর দেখে ইতিমধ্যেই নির্বাচন কার্ফু জারি করেছে কমিশন। সন্ধ্যে ৭টা থেকে সকাল ১০ টা পর্যন্ত জনসভার উপর জারি করা হয়েছে নিষেধাজ্ঞা।যদিও বাকি তিন দফার নির্বাচন এক দফাতেই শেষ করার যে প্রস্তাব তৃণমূলের তরফে দেওয়া হয়েছিল তা খারিজ করে দেওয়া হয়েছে। এঘটনায় তৃণমূলের তরফে অভিযোগ তোলা হয়েছে বিজেপির সুবিধার্থে করোনাকে গুরুত্ব না দিয়ে মানুষের জীবন নিয়ে ছেলে খেলা করছে গেরুয়া শিবির ও নির্বাচন কমিশন। তবে রাজ্যে প্রধানমন্ত্রীর জনসভা নিয়ে যে জল্পনা উঠতে শুরু করেছিলো তা সম্পূর্ণ খারিজ করে বিজেপি সূত্রে জানা গেল, বাংলায় প্রধানমন্ত্রী কোনও জনসভা বাতিল করছে না গেরুয়া শিবির।

Advt

Related articles

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...