Saturday, April 4, 2026

উত্তীর্ণ ভবন এবং গীতাঞ্জলি স্টেডিয়ামে সেফ হোম তৈরি হবে : ফিরহাদ হাকিম

Date:

Share post:

ভয়াবহ রূপ নিচ্ছে করোনা (coronavirus)। এই অণুবীক্ষণিক জীবের মারণকামড়ে ত্রাহি ত্রাহি রব চারদিকে।  রোজই বাড়ছে আক্রান্তের সংখ্যা।  কোভিড পরিস্থতি নিয়ে সোমবার এক জরুরি বৈঠকে বসেন  ফিরহাদ হাকিম।  আলিপুরের উত্তীর্ণ ভবনে  ফিরহাদ হাকিমের (Firhad Hakim) নেতৃত্বে এই জরুরি বৈঠক হয়। বৈঠকে ছিলেন চিকিৎসক  শান্তনু সেন,  চিকিৎসক অভিজিৎ চৌধুরি,  কলকাতা পুরসভার কমিশনার বিনোদ কুমার । বৈঠকে কোভিড পরিস্থিতিকে কড়া হাতে মোকাবিলা করতে কী কী পদক্ষেপ প্রয়োজন তা নিয়ে বিস্তারিত আলোচনবা হয়েছে।  জানা গিয়েছে করোনা মোকাবিলায় একটি টাস্ক ফোর্স গঠন করা হবে।   এছাড়া মহানগর জুড়ে প্রায় তিনহাজার  সেফ হোম তৈরির পরিকল্পনা নেওয়া হচ্ছে।   কোয়ারেন্টিন সেন্টার চালুর ব্যাপারেও আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে।  ১০ টি অ্যাম্বুল্যান্সকে আপৎকালীন  প্রস্তুত রাখা হবে। উত্তীর্ণ ভবনে ৫০০ বেডের সেফ হোম তৈরি করা হবে। গীতাঞ্জলি স্টেডিয়ামেও ২০০ বেডের সেফ হোম হবে।

Advt

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...