Saturday, April 4, 2026

কর্মীদের করোনা, শিয়ালদহে আজ বাতিল বহু লোকাল ট্রেন

Date:

Share post:

একের পর এক কর্মী করোনায় আক্রান্ত। বহু চালক এবং গার্ড কোয়ারেন্টিনে আছেন। তাই প্রবলভাবে ব্যাহত হচ্ছে শিয়ালদহ শাখার রেল পরিষেবা। রেল সূত্রে জানানো হয়েছে, পূর্ব রেলের শিয়ালদহ  শাখায় সোমবার বহু লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। গতকাল অর্থাৎ রবিবারও অসংখ্য লোকাল ট্রেন বাতিল করা হয়েছিল। তবে যাত্রীদের অসুবিধার কথা মাথায় রেখে  দূরপাল্লার ট্রেনগুলি এখনও পর্যন্ত বাতিল করা হয়নি বলে রেল সূত্রে জানানো হয়েছে। করোনার দ্বিতীয় ঢেউয়ে পূর্ব রেলের সবকটি শাখাতেই কর্মরত রেলকর্মীরা আক্রান্ত হয়েছেন। গার্ড, চালক, সাধারণ কর্মী থেকে শুরু করে উচ্চ আধিকারিকদের অনেকেই করোনার শিকার হয়েছেন। তাই দায়িত্ব সামলানোর কাউকে পাওয়া যাচ্ছে না। তাই ব্যাহত হচ্ছে রেল পরিষেবা।

Advt

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...