Tuesday, March 24, 2026

করোনায় আক্রান্ত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং, ভর্তি এইমসে

Date:

Share post:

এবার করোনার কবলে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং(Manmohan Sing) ।সোমবার অসুস্থ বোধ করায় বিভিন্ন টেস্ট করানো হয় তাঁর। সেখানেই তাঁর কোভিড টেস্ট করানো হলে রিপোর্ট পজিটিভ আসে।তার পরেই দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস (এইমস)-এ ভর্তি করা হয় ।৮৮ বছরের মনমোহনের ক্ষেত্রে ঝুঁকি বেশি। তাই আপাতত ট্রমা কেয়ারে রাখা হয়েছে তাঁকে।

দেশের ১৪ তম প্রধানমন্ত্রী ছিলেন মনমোহন সিং । ২০০৪ সালে ইউপিএ সরকারের আমলে তাঁকে প্রধানমন্ত্রী হন তিনি। দুদফায় ১০ বছর প্রধানমন্ত্রীর পদে ছিলেন তিনি। অতিমারির দ্বিতীয় ঢেউ রুখতে টিকাকরণে জোর দেওয়ার আর্জি জানিয়ে রবিবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়েছিলেন তিনি। সেখানে প্রধানমন্ত্রীকে ‘প্রথম সারির যোদ্ধা’ নির্ধারণের দায়িত্ব রাজ্যের হাতে ছাড়ার পরামর্শ দিয়েছিলেন তিনি। তার আগে শনিবারই কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের সঙ্গে মিটিং করেছিলেন মনমোহন। মিটিংয়ে ছিলেন সনিয়া গান্ধী, রাহুল গান্ধী ও প্রিয়ঙ্কা গান্ধী বঢ়রা। টিকা নেওয়ার পরও মনমোহন সিং-এর করোনা হওয়ায় চিন্তিত তাঁর পরিবার ও দলের কর্মীরা ।

Advt

Related articles

আধাসেনা মোতায়েনে কলেজে! পিছোল কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা

ভোট ঘোষণার আগেই রাজ্যে আধাসেনা মোতায়েন শুরু হওয়ায় কলেজগুলিতে তৈরি হয়েছে সঙ্কট। বাহিনীর থাকার ব্যবস্থা করতে গিয়ে একাধিক...

সাপ্লিমেন্টারি ভোটার তালিকা ঘিরে ধোঁয়াশা, ২৪ ঘণ্টা পরেও স্পষ্ট তথ্য দিতে ব্যর্থ কমিশন

সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশের ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও স্পষ্ট তথ্য দিতে পারল না নির্বাচন কমিশন। সার্ভার সমস্যার...

বিজেপি নেত্রীর স্বামীকে বাংলার পর্যবেক্ষক!  ‘শাহি সংবাদ’ কটাক্ষ তৃণমূলের

নির্বাচন কমিশনের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন বিজেপি বাদে বাকি সব দলই তুলেছে। এমনকি এখন আর সেটা বাংলায়...

KKR: দায়িত্ব বাড়ল রিঙ্কুর, সুরের ছন্দেও হিট ওয়াটসন

  দুয়ারে আইপিএল(IPL)। তার আগে বড় ঘোষণা কেকেআরের(KKR)। নাইট ব্রিগেড বড় দায়িত্ব পেলেন রিঙ্কু সিং(Rinku Singh)।অজিঙ্ক রাহানের ডেপুটি হলেন...