Tuesday, March 31, 2026

জেলে যাবেন মুকুল, বিশ হাজারে জিতবে কৌশানি: কুণাল

Date:

Share post:

নারদ এবং সারদা মামলায় যেভাবে বিজেপি (Bjp) নেতা তথা প্রার্থী মুকুল রায়ের (Mukul Roy) নাম জড়িয়েছে তাতে তাঁর জেলে যাওয়া এখন শুধু সময়ের অপেক্ষা। দরকারে তাঁর সঙ্গে দেখা করতে কি প্রেসিডেন্সি জেলে যাবেন? কৃষ্ণনগর উত্তর দলীয় প্রার্থী কৌশানী মুখোপাধ্যায়ের (Kaushani Mukherjee) সমর্থনে সাংবাদিক বৈঠক থেকে এই প্রশ্ন তুললেন তৃণমূল (Tmc) মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)। তিনি বলেন, যত রকমের দুর্নীতি আছে তার সবের সঙ্গেই জড়িত বিজেপি প্রার্থী মুকুল রায়। মুকুল রায়ের টাকা নেওয়ার বিষয়ে সিএমএম-কে লেখা সারদাকর্তা সুদীপ্ত সেনের চিঠিও নথি হিসেবে দেখান কুণাল। তিনি বলেন, কৌশানি একজন স্বচ্ছ ভাবমূর্তির তরুণ প্রজন্মের প্রতীক। এই নির্বাচনে তিনি 20 হাজারের ব্যবধানে জিতবেন বলে দাবি করেন কুণাল ঘোষ। একজন নারী হিসেবে মহিলাদের সমস্যা কৌশানির কাছে গুরুত্ব পাবে। এক্ষেত্রে তৃণমূলের কর্মী সমর্থকদের পাশাপাশি আদি বিজেপি এবং কংগ্রেসের কর্মী-সমর্থকদেরও কৌশানিকে ভোট দেওয়ার আহ্বান জানান কুণাল।

কুণাল বলেন, 2014 ভোট প্রচারে এসে বিজেপির কেন্দ্রীয় নেতারা মুকুল রায়কে “ভাগ মুকুল ভাগ” বলে কটাক্ষ করেছিলেন। নারদে মুকুল রায়ের টাকা নেওয়ার ভিডিও ক্লিপিংস দেখিয়ে ছিলেন। আর সেই মুকুল এখন তাঁদের প্রার্থী- এটা আদি বিজেপি কর্মীদের পক্ষে মেনে নেওয়াটা কঠিন।

ষষ্ঠ দফার ভোট প্রচারের সোমবার শেষ দিন। কৌশানি মুখোপাধ্যায়ের সমর্থনে সকাল একটি জনসভার পরে দুপুরে প্রার্থীকে পাশে নিয়ে সাংবাদিক বৈঠক করেন তৃণমূল মুখপাত্র। ভিড় ঠাসা বৈঠকে সাংবাদিকরা কংগ্রেস প্রার্থী শিলভি দাসের সম্পর্কে জানতে চাইলে কুণাল বলেন, “তাঁর বিরুদ্ধে কোনও অভিযোগ নেই। একজন রাজনৈতিক দলের প্রার্থী হিসেবে তাঁকে সম্মান করি। কিন্তু তাঁকেও বলব, বাংলার উন্নয়নের স্বার্থে এবার ভোটটা কৌশানিকে দিতে। কারণ, তৃতীয় হওয়ার থেকে যিনি জিতবেন, সেই তৃণমূল প্রার্থীকে ভোট দিয়ে এলাকার উন্নয়ন করাটা বেশি জরুরি”।

সাংবাদিক বৈঠকে কৌশানিও বলেন, জেতার পর এলাকাতেই বিধায়কের অফিস খুলবেন তিনি। যে কোন দরকারে তাকে পাশে পাবেন স্থানীয় বাসিন্দারা জেতার পর এলাকার উন্নয়নে কী কী কাজ করবেন তার রূপরেখা জানান কৌশানি।

Advt

Related articles

ভুলের সীমা ছাড়াল বিজেপি! জনসংযোগের নামে চূড়ান্ত নোংরামি সোশ্যাল মিডিয়ায়

রাজনৈতিক দেউলিয়াপনা নাকি নিছকই বাংলার প্রতি চরম অবজ্ঞা? উত্তর ২৪ পরগণার নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়ের একটি...

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...

অর্থবর্ষের শেষ লগ্নে বিশেষ তৎপরতা নবান্নের, মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত খোলা ট্রেজারি

মঙ্গলবার চলতি অর্থবর্ষের শেষ দিনে সরকারি আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নিল রাজ্য সরকার। রাজ্যের সমস্ত ট্রেজারি...

চরিদায় মুখোশ কমপ্লেক্স ও আড়ষায় হিমঘর, পুরুলিয়ায় জোড়া প্রতিশ্রুতি অভিষেকের

পুরুলিয়ার লোকসংস্কৃতি এবং কৃষি— দুইয়ের মেলবন্ধনে উন্নয়নের নয়া দিশা দেখালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বাঘমুন্ডি...