Saturday, April 4, 2026

আগামী ১৩ মে সামশেরগঞ্জ ও জঙ্গিপুর বিধানসভা কেন্দ্রে ফের নির্বাচন

Date:

Share post:

মুর্শিদাবাদের দুই  বিধানসভাকেন্দ্র  সামশেরগঞ্জ (samshergunj) এবং জঙ্গিপুরের (Jangipur) নির্বাচনের দিন ঘোষণা করল নির্বাচন কমিশন (election commission)। এই দুই কেন্দ্রের  প্রার্থীর করোনায় মৃত্যু হওয়ায় নির্বাচন পিছিয়ে দিতে হল। দুটি কেন্দ্রেই ২৬ এপ্রিল ভোট হ ওয়ার কথা ছিল।  সোমবার কমিশনের তরফে দুটি পৃথক বিবৃতি দিয়ে জানানো হয়েছে, আগামী ১৩ মে ওই দুই কেন্দ্রে  পুনরায় ভোট গ্রহণ হবে। ভোটগণনা হবে আগামী ১৮ মে। এদিকে ভোটের দিন নিয়ে  স্থানীয় বাসিন্দাদের একাংশ আপত্তি জানিয়েছেন। কারণ, ১৩ মে ইদ। সংখ্যালঘু সম্প্রদায়ভুক্ত মানুষজন  ইদের দিন ভোট দিতে যেতে আপত্তি জানিয়েছেন । গত ১৫ এপ্রিল সামশেরগঞ্জ কেন্দ্রের কংগ্রেস প্রার্থীর করোনায় মৃত্যু হয়। অন্যদিকে  জঙ্গিপুর কেন্দ্রের আর এসপি প্রার্থীরও করোনায় মৃত্যু হয়েছে। ফলে দুটি কেন্দ্রেই ভোট পিছিয়ে দিতে হয়।

Advt

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...