Monday, June 22, 2026

রাজ্যে আকাল রেমিডেসিভির, বাংলাদেশ থেকে আমদানির আবেদন হেমন্ত সোরেনের

Date:

Share post:

গোটা দেশের পাশাপাশি ঝাড়খন্ড রাজ্যেও উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে করোনা পরিস্থিতি(coronavirus situation)। ভয়াবহ এই পরিস্থিতিতে করোনা চিকিৎসায় ব্যবহৃত ঔষধ রেমিডেসিভিরের(Remedisivir) ঘাটতি দেখা দিয়েছে ব্যাপক ভাবে। পরিস্থিতি সামাল দিতে এবার প্রতিবেশী বাংলাদেশের কাছ থেকে ৫০ হাজার ভাইল রেমিডেসিভির চাইলেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী(Jharkhand Chief Minister) হেমন্ত সোরেন(Hemant Soren)।

আরও পড়ুন:মমতার ফোনে আড়িপাতা, লকেট- অমিত মালব্যের বিরুদ্ধে থানায় অভিযোগ তৃণমূলের

রবিবার এ প্রসঙ্গে একটি টুইট করে ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন লেখেন, “ঝাড়খণ্ডে গুরুতর অসুস্থ করোনা রোগীদের চিকিৎসায় রেমিডেসিভঙিরের চাহিদা বৃদ্ধি পেয়েছে ব্যাপকভাবে। এদিকে দেশে এই ওষুধ অমিল থাকায়, বাংলাদেশের বিভিন্ন ওষুধ প্রস্তুতকারক সংস্থার সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং তাদের কাছ থেকে ৫০ হাজার ভাইল রেমিডেসিভির জরুরি ভিত্তিতে ব্যবহারের জন্য চেয়ে পাঠানো হয়েছে। এই বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রী সদানন্দ দেবগৌড়াকেও চিঠি লিখে দ্রুত আমদানির অনুমতি চাওয়া হয়েছে।”

উল্লেখ্য, একটা সময় চাহিদা না থাকায় একরকম বন্ধ করে দেওয়া হয়েছিল এই ওষুধের উৎপাদন। পাশাপাশি মেয়ে আছে সে আশা হাসপাতাল এবং ওষুধের দোকান গুলি থেকেও ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছিল ওষুধগুলি। এরই মাঝে হঠাৎ দেশজুড়ে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় ওষুধটির চাহিদা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে কিন্তু সরবরাহে ঘাটতি থাকায় দেখা দিয়েছে সমস্যা। যার জেরে এবার ওষুধ আমদানি পথে পদক্ষেপ নিল ঝাড়খন্ড সরকার।

Advt

Related articles

তৃণমূলের বিক্ষুব্ধ-বহিষ্কৃতদের ওয়ার্কিং কমিটির নয়া চেয়ারম্যান অরূপ রায়, পদ পেলেন ফিরহাদ-অরূপও

উদ্দেশ্য ছিল নতুন ন্যাশনাল ওয়ার্কিং কমিটি তথা জাতীয় কর্মসমিতি গঠন করা। সেই মতো সোমবার বিকেলে নিউ টাউনের হোটেলে...

রোনাল্ডোকে নিয়েই অশান্তি পর্তুগাল শিবিরে? জবাব দিলেন কোচ মার্টিনেজ

বিশ্বকাপে কঙ্গোর বিপক্ষে ড্র করা ম্যাচের পর মঙ্গলবার পর্তুগালের(Portugal)  প্রতিপক্ষ উজবেকিস্তান। প্রথম ম্যাচ ড্র করার পর থেকে কম...

মহানগরে হরিহরণের সঙ্গীত জীবনের ৫০ বছর উদযাপন, গজল সন্ধ্যায় মাতল নজরুল মঞ্চ

গানের শহর কলকাতায় সুরের জাদু ছড়ালেন 'উস্তাদ-এ-গজল' হরিহরণ (Hariharan)। ২০ জুন (২০২৬) কলকাতার নজরুল মঞ্চে বসেছিল তাঁর একক...

লখনউয়ের কোচিং সেন্টারে আগুন, মৃত ১৫ 

ভয়ঙ্কর ঘটনা! এবার লখনউয়ের কোচিং সেন্টারে অগ্নিকাণ্ডের (Lucknow Fire) ঘটনায় মৃত ১৫। শেষ পাওয়া খবর অনুযায়ী, সেখানে এখনও...