Monday, June 22, 2026

মমতার ফোনে আড়িপাতা, লকেট- অমিত মালব্যের বিরুদ্ধে থানায় অভিযোগ তৃণমূলের

Date:

Share post:

মুখ্যমন্ত্রীর ফোনে অবৈধভাবে আড়িপাতার অপরাধে এবার থানায় দায়ের হল অভিযোগ।

বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় (LOCKET) এবং দলের আইটি সেলের প্রধান অমিত মালব্যর (AMIT) বিরুদ্ধে কালীঘাট থানায় রবিবার
অভিযোগে দায়ের হয়েছে৷ এই দুই বিজেপি (BJP) নেতানেত্রীর বিরুদ্ধে অভিযোগ, তাঁরা মুখ্যমন্ত্রীর ফোন অবৈধভাবে ট্যাপ করেছেন৷ টেলিগ্রাফ আইন এবং তথ্যপ্রযুক্তি আইনে মামলা গ্রহণ করেছে কালীঘাট থানা৷ অভিযোগ করেছেন কসবার এক মহিলা তৃণমূল কংগ্রেস কর্মী।

প্রসঙ্গত, ‘অভিযুক্ত’ এই দুই বিজেপি নেতানেত্রীই সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রীর সেই অডিও ক্লিপ প্রকাশ করেছিলেন৷ তাই এদের বিরুদ্ধেই অভিযোগ জানিয়েছেন ওই তৃণমূল কংগ্রেস কর্মী। তাঁর অভিযোগ, অমিত মালব্য এবং লকেট চট্টোপাধ্যায় অবৈধভাবে মমতার ফোনে আড়ি পেতেছেন। মহিলার এই অভিযোগের ভিত্তিতে লকেট এবং অমিতের বিরুদ্ধে টেলিগ্রাফ আইন এবং তথ্যপ্রযুক্তি আইনে মামলা দায়ের করেছে কালীঘাট থানার পুলিশ।

ভাইরাল হওয়া একটি অডিও ক্লিপে
শীতলকুচি কাণ্ড নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলার সভাপতি পার্থপ্রতিম রায়ের মধ্যে টেলিফোনে কথাবার্তা শোনা যায়।
অভিযোগকারী বলেছেন, এভাবে কারও ফোনালাপ ট্যাপ করা এবং তার অংশবিশেষ শুনিয়ে কাউকে প্রভাবিত করার চেষ্টা অপরাধ। সে কারনেই তিনি থানায় অভিযোগ জানিয়েছেন। শনিবার মমতার ফোনে আড়িপাতার অভিযোগে নির্বাচন কমিশনে নালিশ জানিয়েছে তৃণমূল কংগ্রেসের এক প্রতিনিধিদল। কমিশনে দায়ের করা অভিযোগে তৃণমূল কংগ্রেসের দাবি, মমতার ফোন বিজেপি নেতারা অবৈধভাবে ট্যাপ করছেন।

আরও পড়ুন:গরমে রক্তসঙ্কট তুঙ্গে, এগিয়ে এলো অল স্টুডেন্টস ক্লাব

প্রসঙ্গত, গত শুক্রবার বিজেপি IT সেলের প্রধান অমিত মালব্য এবং হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায় এক সাংবাদিক বৈঠক করে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি অডিও ক্লিপ প্রকাশ করেন। ওই অডিও ক্লিপে শীতলকুচির তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থপ্রতিম রায়ের সঙ্গে কথা বলতে শোনা যায় মমতাকে। অবশ্য এই অডিও টেপের সত্যতা যাচাই করেনি ‘বিশ্ব বাংলা সংবাদ’৷

Advt

Related articles

রোনাল্ডোকে নিয়েই অশান্তি পর্তুগাল শিবিরে? জবাব দিলেন কোচ মার্টিনেজ

বিশ্বকাপে কঙ্গোর বিপক্ষে ড্র করা ম্যাচের পর মঙ্গলবার পর্তুগালের(Portugal)  প্রতিপক্ষ উজবেকিস্তান। প্রথম ম্যাচ ড্র করার পর থেকে কম...

মহানগরে হরিহরণের সঙ্গীত জীবনের ৫০ বছর উদযাপন, গজল সন্ধ্যায় মাতল নজরুল মঞ্চ

গানের শহর কলকাতায় সুরের জাদু ছড়ালেন 'উস্তাদ-এ-গজল' হরিহরণ (Hariharan)। ২০ জুন (২০২৬) কলকাতার নজরুল মঞ্চে বসেছিল তাঁর একক...

লখনউয়ের কোচিং সেন্টারে আগুন, মৃত ১৫ 

ভয়ঙ্কর ঘটনা! এবার লখনউয়ের কোচিং সেন্টারে অগ্নিকাণ্ডের (Lucknow Fire) ঘটনায় মৃত ১৫। শেষ পাওয়া খবর অনুযায়ী, সেখানে এখনও...

মুখ্যমন্ত্রীর ‘ঝাড়াই-বাছাই’ বার্তা: কাদের চাকরিতে কোপ!

বাজেটে ভাতা বৃদ্ধি ঘোষণা করলেও সিভিক ভলান্টিয়ার (Civic), ভিলেজ পুলিশ এবং বিভিন্ন চুক্তিভিত্তিক কর্মীদের উদ্দেশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর...