Sunday, May 31, 2026

করোনার প্রকোপ বাড়ছে, অনির্দিষ্টকালের জন্য বন্ধ হচ্ছে বেলুড় মঠ

Date:

Share post:

ফের প্রবলভাবে বাড়ছে করোনা সংক্রমণ। ভারতে করোনার (covid) দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় সংক্রমণ মাত্রাছাড়া। দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা আড়াই লক্ষ পার করেছে। বাংলাতেও পরিস্থিতি উদ্বেগজনক। এই অবস্থায় ফের অনির্দিষ্টকালের জন্য বন্ধ হতে চলেছে বেলুড় মঠ (belur math)। আগামী ২২ এপ্রিল বৃহস্পতিবার থেকে বেলুড় মঠে দর্শনার্থীদের প্রবেশ বন্ধ থাকবে বলে মঠ সূত্রে জানা গিয়েছে। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে। বন্ধ থাকবে মঠের মূল গেট। মঙ্গলবার রামকৃষ্ণ মঠ ও মিশনের তরফ থেকে একথা জানানো হয়।

উল্লেখ্য, গত বছর দেশ জুড়ে লকডাউনের (lockdown) জেরে ২০২০ সালের ২৫ মার্চ থেকে বন্ধ রাখা হয়েছিল বেলুড় মঠ। ৮২ দিন বন্ধ থাকার পরে ১৫ জুন জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছিল মঠ। ওই সময়ে করোনাবিধি (covid protocol) মেনেই দর্শনার্থীদের মঠে প্রবেশ করানো হত। মঠে ঢোকার সময় সামাজিক দূরত্ব রক্ষা, মাস্ক পরা, স্যানিটাইজার ব্যবহার সহ সব করোনাবিধিই মানতে হত ভক্ত থেকে দর্শনার্থীদের। এরপর ২ অগস্ট থেকে ফের বন্ধ করে দেওয়া হয় বেলুড় মঠ। সেই সময়ে মঠের আবাসিক সন্ন্যাসীদের অনেকেই করোনায় আক্রান্ত হয়ে পড়েছিলেন। এরই জেরে দ্বিতীয়বার বেলুড়মঠে ভক্ত ও দর্শনার্থীদের প্রবেশ বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। চলতি বছরের ১০ ফেব্রুয়ারি কোভিডবিধি মেনে ফের খোলা হয় মঠের দরজা। পরিবর্তিত পরিস্থিতিতে ফের মঠ বন্ধের সিদ্ধান্ত হল। করোনা সংক্রমণ বাড়তে থাকায় আগামী বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের জন্য ফের বন্ধ হচ্ছে বেলুড় মঠ।

আরও পড়ুন- শাহর বিরুদ্ধে নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ এনে কমিশনে প্রাক্তন বিচারপতি অশোক গঙ্গোপাধ্যায়

 

Related articles

এশিয়াডে পদকের স্বপ্ন শেষ, যোগী রাজ্যে খুন প্রতিভাবান প্যারা অ্যাথলিট

যোগী রাজ্যে খুন জাতীয় স্তরের প্যারা অ্যাথলিট চিরাগ ত্যাগী (Chirag Tyagi)। কয়েক দিন আগেই এশিয়ান গেমসের যোগ্যতা অর্জন...

অভিষেকের হামলাকারীরা লাভলি ঘনিষ্ঠ! অভিযোগ উঠতেই পাল্টা জবাব প্রাক্তন বিধায়িকার

দক্ষিণ ২৪ পরগনা সোনারপুরে (Sonarpur, South 24 Parganas) মৃত দলীয় কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে আক্রান্ত তৃণমূল...

হিমাচলে নিয়ন্ত্রণ হারিয়ে ৫০০ ফুট নীচে গাড়ি! মৃত্যু ৮ পর্যটকের

হিমাচল প্রদেশে মর্মান্তিক দুর্ঘটনা (Himachal Pradesh Accident)! নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ৫০০ ফুট গভীর খাদে পড়েছে এক যাত্রীবাহী গাড়ি।...

পথ অবরোধ করে প্রতিবাদ-আন্দোলনের ‘অপরাধে’ ধৃত অসিত মজুমদার-সহ ১১

সোনারপুরে তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) উপর হামলার প্রতিবাদে পথ অবরোধের ঘটনায় চুঁচুড়ার প্রাক্তন...