Thursday, June 18, 2026

শাহর বিরুদ্ধে নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ এনে কমিশনে প্রাক্তন বিচারপতি অশোক গঙ্গোপাধ্যায়

Date:

Share post:

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর বিরুদ্ধে নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ আনলেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি অশোক গঙ্গোপাধ্যায়। নির্বাচন কমিশনে চিঠি দিয়ে তিনি অমিত শাহ-র বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ জানিয়েছেন। অভিযোগ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আদর্শ নির্বাচন বিধি ভঙ্গ করেছেন। জানা গিয়েছে, পাহাড়ে গিয়ে একটি জনসভায় শাহ বলেছিলেন দার্জিলিং -এর বাসিন্দা অর্থাৎ নেপালিদের পুরস্কৃত করার বিষয়টি কেন্দ্র সরকারের ভাবনা চিন্তার মধ্যে রয়েছে । সিএএ এবং এনআরসি নিয়েও তিনি নেপালিদের কিছু প্রতিশ্রুতি দিয়ে এসেছিলেন। সেইসঙ্গে বলেছিলেন বিজেপি যদি দক্ষিণবঙ্গে জেতে তাহলে তাদের বিরুদ্ধে যে সমস্ত ফৌজদারি মামলা আছে তা প্রত্যাহার করে নেওয়া হতে পারে। শুধু তাই নয় গত ১৭ এপ্রিল নদিয়াতে একটি জনসভায় গিয়ে শাহ মতুয়াদের বলেন যে বিজেপি যদি বাংলায় সরকার গঠন করে তাহলে মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার বিষয়টি নিয়ে চিন্তাভাবনা করা হবে। রাজ্যনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন ভোটের আগে নির্বাচনী প্রচারে গিয়ে এই ধরনের প্রতিশ্রুতি দিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছেন। এই সমস্ত তথ্য প্রমাণ নিয়েই এদিন প্রাক্তন বিচারপতি নির্বাচন কমিশনে গিয়ে অমিত শাহর বিরুদ্ধে অভিযোগ জানিয়ে এসেছেন।

Advt

Related articles

লড়াই এবার প্রকাশ্যে, ক্রীড়ামন্ত্রীকে অভিষেকের পাল্টা চিঠি সৌরভের

  বুধবার ইন্দ্রনীল খাঁ-র সঙ্গে সাক্ষাৎ করলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। বুধবার নব মহাকরণে ক্রীড়া দফতরে যান সৌরভ,...

আচমকা মমতার ২০ বছরের পিএসও বদল! বিস্ফোরক অভিযোগ ডেরেক ও’ব্রায়েনের

বুধবার কালীঘাটে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৈরি হল এক নজিরবিহীন ও চূড়ান্ত নাটকীয় পরিস্থিতি। খোদ তৃণমূল...

যোগ দিবসে উপস্থিতি বাধ্যতামূলক কেন? রেড রোড বন্ধ নিয়েও মামলা হাই কোর্টে

২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন ঘিরে সরগরম রাজ্য রাজনীতি ও প্রশাসনিক মহল। ওই দিন কলকাতার রেড রোডে...

বিরোধী দলনেতা নিযুক্তি মামলা, ফের বিচারপতির প্রশ্নবাণে নাজেহাল স্পিকার

বুধবার শেষ হল তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিযুক্ত করা নিয়ে স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে...