Wednesday, June 10, 2026

ভোটের দিন বারাকপুরে বিশেষ নজর রাখার নির্দেশ খোদ মুখ্য নির্বাচন কমিশনারের

Date:

Share post:

বারাকপুরের ভোট নিয়ে উদ্বিগ্ন নির্বাচন কমিশন৷ উদ্বেগ এতটাই যে মুখ্য নির্বাচন কমিশনার সুশীল চন্দ্র নিজেই ওই এলাকায় বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার আলাদা নির্দেশ দিয়েছেন বলে সূত্রের খবর৷

আগামী বৃহস্পতিবার ষষ্ঠ দফায় ভোট হবে উত্তর ২৪ পরগনার ১৩টি আসনে। ওই ১৩ আসনের মধ্যে কমিশন (ECI) সবথেকে বেশি গুরুত্ব দিয়েছে বারাকপুরকে (BARRACKPORE)।

নির্বাচন কমিশন সূত্রে খবর, খোদ মুখ্য নির্বাচন কমিশনার (CEC) সুশীল চন্দ্র (Sushil Chandra) নিজেই এই এলাকায় বিশেষভাবে রাখতে হবে অতিরিক্ত ৫ QRT বা কুইক রেসপন্স টিম মোতায়েনের নির্দেশ দিয়েছেন৷ এছাড়াও বারাকপুর পুলিস কমিশনারেটকে অতিরিক্ত সতর্ক থাকতে বলা হয়েছে৷

বৃহস্পতিবার ভোট হবে উত্তর ২৪ পরগনার বাগদা, বনগাঁ উত্তর, বনগাঁ দক্ষিণ, গাইঘাটা, স্বরূপনগর, বাদুরিয়া, হাবড়া, অশোকনগর, আমডাঙা, বিজপুর, নৈহাটি, ভাটপাড়া, জগদ্দল, নোয়াপাড়া, বারাকপুর, খড়দহ, দমদম উত্তর আসনে। এর মধ্যে বারাকপুর বিধানসভা কেন্দ্রে অতিরিক্ত নজর দেওয়ার নির্দেশ এসেছে দিল্লির নির্বাচন কমিশনের তরফে। জানা গিয়েছে, ভিডিও কনফারেন্সে এই নির্দেশ দিয়েছেন মুখ্য নির্বাচন (Chief election Commissioner) কমিশনার সুশীল চন্দ্র।
এই নির্দেশের পরেই সিদ্ধান্ত হয়েছে ভোটের দিন শান্তিশৃঙ্খলা বজায় রাখতে বারাকপুরে মোতায়েন করা হবে অতিরিক্ত ৫টি QRT ভ্যান। ব্যারাকপুর পুলিস কমিশনারেটকে অতিরিক্ত সতর্ক থাকতেও বলা হয়েছে। প্রয়োজনে বাড়তি বাহিনীও দেওয়া হবে৷

Advt

Related articles

রাজ্যসভা থেকে ইস্তফার পর অসমের মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ, বিজেপি শিবিরে যাচ্ছেন সুস্মিতা! 

সংসদীয় রাজনীতিতে ফের তৃণমূলের (TMC) ভাঙ্গন! সুখেন্দুশেখর রায়ের পর এবার রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন সুস্মিতা দেব...

মোদি সরকারের ১২ বছর পূর্তিতে নিউটাউনের রামমন্দিরে পুজো-যজ্ঞ বাংলার মুখ্যমন্ত্রীর 

প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর রেকর্ড ভেঙে সবচেয়ে বেশিদিন ভারতবর্ষের প্রধানমন্ত্রী থাকার মাইলফলক গড়লেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। আজ...

সবাসাচীর গ্রেফতারির নেপথ্যে হাত কাকলির! দাবি কল্যাণের

বারাসতের তৃণমূল কংগ্রেস সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের নির্দেশেই গ্রেফতার হয়েছে সব্যসাচী দত্ত। দাবি করলেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ...

আজ দুপুরেই বিজেপি মন্ত্রিসভার দফতর বন্টনের সম্ভাবনা!

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly Election) বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজেপি (BJP) সরকার গড়ার পর এক মাসের বেশি...