Sunday, June 28, 2026

জয়ের হ‍্যাটট্রিক চেন্নাই সুপার কিংসের, কেকেআরের বিরুদ্ধে ১৮ রানে জয় সিএসকের

Date:

Share post:

আইপিএলে( ipl)জয়ের হ‍্যাটট্রিক চেন্নাই সুপার কিংসের( chennai super kings)। বুধবার তারা ১৮ রানে জিতল কলকাতা নাইট রাইডার্সের( kkr) বিরুদ্ধে। সিএসকের হয়ে দুরন্ত পারফরম্যান্স ডু প্লেসি এবং দিপক চাহার।

ম‍্যাচে এদিন টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন নাইট অধিনায়ক ইয়ন মর্গ‍্যান। প্রথমে ব‍্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৩ উইকেট হারিয়ে ২২০ রান করে চেন্নাই। চেন্নাইয়ের হয়ে দুরন্ত ব‍্যাটিং ওপেনার জুটি রুতুরাজ এবং ডু প্লেসি। ৬৪ রান করেন রুতুরাজ। ৯৫ রান করে অপরাজিত ডু প্লেসি। ২৫ রান করেন মইন আলি। ধোনি করেন ১৭ রান। কলকাতার হয়ে একটি করে উইকেট নেন বরুণ চক্রবর্তী, সুনীল নারিন এবং আন্দ্রে রাসেল।

জবাবে ব‍্যাট করতে নেমে ২০২ রানে শেষ হয়ে যায় কেকেআরের ইনিংস। কেকেআরের হয়ে ব‍্যর্থ ওপেনার থেকে দলের মিডল অর্ডার। ওপেনার জুটি নিতিশ রানা এবং শুভমন গিল দুই সংখ‍্যার ঘরেও পৌঁছাতে পারেননি। নিতিশ করেন ৯ রান। শূন্য রান করেন শুভমন। মর্গ‍্যান করেন ৭ রান। তবে শেষের দিকে লড়াই চালান কার্তিক, রাসেল, প‍্যাটক‍্যামিন্সরা। ৪০ রান করেন কার্তিক। রাসেল করেন ৫৪ রান। ৬৬ রান করেন প‍্যাটক‍্যামিন্স। চেন্নাইয়ের হয়ে চার উইকেট নেন দিপক চ‍্যাহার। তিন উইকেট নেন লুঙ্গি এনগিডি। একটি উইকেট নেন স‍্যাম কুরান।

Advt

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...