Saturday, June 27, 2026

অশান্তির আশঙ্কা! ব্যারাকপুরে আরও একজন পুলিশ পর্যবেক্ষক নিয়োগ কমিশনের

Date:

Share post:

রাত পোহালেই ষষ্ঠ দফায় ব্যারাকপুরে নির্বাচন। ঠিক তার আগে ব্যারাকপুরে অতিরিক্ত আরও ১ জন পুলিশ পর্যবেক্ষক নিয়োগ করল কমিশন। চলতি ভোটে ১ জন পর্যবেক্ষককে ১টি বা তার বেশি কেন্দ্রের দায়িত্ব দেওয়া হয়েছে। সেক্ষেত্রে ব্যতিক্রমী বারাকপুর। ওই পর্যবেক্ষক শুধুমাত্র ব্যারাকপুরের ঘটনা নিয়ে কমিশনকে রিপোর্ট দেবেন। প্রসঙ্গত ব্যারাকপুরে (Barrackpore) বুথের সংখ্যা ৪২৫। ওই কেন্দ্রের সব বুথকে স্পর্শকাতর তালিকাভুক্ত করেছে নির্বাচন কমিশন (Election Commission)।

আরও পড়ুন- গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণের সর্বকালীন রেকর্ড বাংলায়! আক্রান্ত ১০ হাজার ৭৮৪, মৃত্যু ৫৮ জনের

রাত পোহালেই রাজ্যে ষষ্ঠ দফার নির্বাচন। চার জেলার ৪৩ আসনে হবে ভোটগ্রহণ। মঙ্গলবার ওই জেলাগুলির জেলাশাসক এবং পুলিশ সুপারদের সঙ্গে বৈঠক করেন রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব। বৈঠকে কমিশন ৪৩ আসনের মধ্যে বেশ কয়েকটি আসনকে ‘বিশেষ তালিকাভুক্ত’ করা হয়। বিশেষ তালিকায় রয়েছে উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর, ভাটপাড়া, জগদ্দল, বীজপুর, স্বরূপনগর, আমডাঙা, উত্তর দিনাজপুরের চোপড়া, ইসলামপুর, পূর্ব বর্ধমানের মঙ্গলকোট, কেতুগ্রাম, ভাতার, নদিয়ার করিমপুর, নাকাশিপাড়া। এই আসনগুলিতে অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হয়েছে। পাশাপাশি পর্যবেক্ষকের সংখ্যাও বাড়ানো হয়েছে। এর মধ্যে শুধুমাত্র ব্যারাকপুর শিল্পাঞ্চলেই ১০৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেছে কমিশন।

আরও পড়ুন- জয়ের হ‍্যাটট্রিক চেন্নাই সুপার কিংসের, কেকেআরের বিরুদ্ধে ১৮ রানে জয় সিএসকের

Advt

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...